লোকসভার ফ্লোরে 'আপত্তিজনক' কাজ, শাস্তির মুখে পড়তে চলেছেন কংগ্রেস ও তৃণমূলের ১০ সাংসদ

লোকসভার ফ্লোরে 'আপত্তিজনক' কাজ, শাস্তির মুখে পড়তে চলেছেন কংগ্রেস ও তৃণমূলের ১০ সাংসদ

লোকসভার (loksabha) অভ্যন্তরে আপত্তিজনক কাজের জন্য শাস্তির মুখে পড়তে পারেন বেশ কয়েকজন সাংসদ (MP)। এঁরা সবাই কংগ্রেস ও তৃণমূলের। সূত্রের খবর অনুযায়ী সরকার পক্ষের তরফে ১০ সাংসদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলেছে। এই দশ সাংসদ লোকসভায় পেগাসাস (pegasus) নিয়ে বিক্ষোভ দেখানোর সময় অধ্যক্ষরে আসন লক্ষ্য করে কাগজ ছুঁড়ে মারেন।

লোকসভার ফ্লোরে আপত্তিজনক কাজ, শাস্তির মুখে পড়তে চলেছেন কংগ্রেস ও তৃণমূলের ১০ সাংসদ

এদিন লোকসভায় বিরোধী সাংসদরা পেগাসাস ইস্যুতে লোকসভার অভ্যন্তরে হইহট্টগোল শুরু করেন। তাঁরা খেলা হবে স্লোগানও দেন। পেগাসাস নিয়ে আলোচনার দাবি তোলেন তাঁরা। তাঁরা কাগজ ছিঁড়ে ফেলেন। সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, সেই সময় কংগ্রেস সদস্যরা চেয়ার লক্ষ্য করে কাগজ ছোঁড়েন।

লোকসভার বর্ষাকালীন অধিবেশন বসার পর থেকেই বিরোধী দলগুলির সদস্যরা সরকারের বিরুদ্ধে বিশেষ করে পেগাসাস ইস্যুতে সোচ্চার। ১৯ জুলাই অধিবেশ বসার পর থেকে তাঁরা কোনও কাজ হতে দেননি। তবে এর মধ্যে সরকারের তরফে রাজনাথ সিং এবং পীয়ূষ গোয়েলরা বিরোধীদের সঙ্গে কথা বলেন। যদিও অচলাবস্থা কাটেনি।

এদিন এদিন সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদলের সদস্যরা ভবিষ্যত পরিকল্পনা ঠিক করতে বৈঠক করেন। তাঁরা পেগাসাস ছাড়াও অন্য বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা করেন বলে জানা গিয়েছে। পরে তাঁরা বিজয়চকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংসদে বিরোধী কণ্ঠকে দমন করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+