বদায়ুঁ ধর্ষণ–খুনের মামলায় ধৃত প্রধান অভিযুক্ত পুরোহিত, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা সরকারের
বদায়ুঁ ধর্ষণ–খুনের মামলায় ধৃত প্রধান অভিযুক্ত পুরোহিত
উত্তরপ্রদেশের বদায়ুঁর অঙ্গনওয়াড়ি মহিলা সহায়ক কর্মীকে গণধর্ষণ–খুনের মামলায় প্রধান অভিযুক্ত মন্দিরের পুরোহিতকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পুলিশ জানিয়েছে যে, যে গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছিল সেই গ্রামেই লুকিয়ে ছিল ওই পুরোহিত।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই পুরোহিত গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছিল সেই সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুরোহিতের গ্রেপ্তারিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, ওই পুরোহিত মন্দিরেই থাকত, যেখানে ৫০ বছরের মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয় রবিবার রাতে। পুরোহিতের সঙ্গে আরও দু’জন এই নৃশংস অপরাধের সঙ্গে যুক্ত ছিল। বুধবার ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, বরেলি জেলার আওনলা গ্রামের আসিন্দা ওই পুরোহিত। সে সাত বছর আগে বদায়ুঁতে চলে আসে এবং মন্দিরে থাকতে শুরু করে। পুলিশে অভিযোগ অনুযায়ী, রবিবার দুপুরে গ্রামের বাইরে অবস্থিত মন্দিরে গিয়েছিলেন ওই মধ্যবয়সী মহিলা এবং তারপর আর ফিরে আসেননি। এরপর রাতে, পুরোহিত এবং তার দুই সাগরেদ মহিলার দেহ একটি এসইউভি গাড়িতে করে বাড়িতে দিয়ে আসে এবং পরিবারকে জানায় যে মহিলা মন্দির সংলগ্ন শুকনো কুয়োতে পড়ে গিয়েছিল। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয় এবং মহিলার দেহ সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কথা জানা যায়। ময়ানাতদন্তে এও বলা হয়েছে যে তাঁর বুকের পাঁজর ভেঙে গিয়েছে এবং বাঁদিকের ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী কোনও বস্তুর কারণে। বদায়ুঁর সিএমও ডাঃ যশপাল সিং জানান যে মহিলা আতঙ্ক ও অতিরিক্ত রক্তপাতের ফলে মারা যান।
বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের সদস্যা চন্দ্রমুখি দেবী, যিনি প্যানেলের পাঠানো দুই সদস্যের মধ্যে একজন, তাঁরা ওই আক্রান্ত মহিলার পরিবারের সঙ্গে দেখা করেন। এই মামলায় উদাসীনতা দেখানোর জন্য উগহাতি পুলিশ থানার স্টেশন হাউস অফিসারকে বহিস্কার করে দেওয়া হয়। জেলা শাষক আক্রান্ত পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষা করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications