মোদীকে নিয়ে গুজরাতে মন্দির, বিরোধিতায় মুখর প্রধানমন্ত্রীই
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রহ রেখে মন্দির তৈরি করা হল। মন্দিরটি গুজরাটের রাজকোটে। এএনআই রিপোর্ট অনুযায়ী, আশপাশের গ্রাম থেকে এই মন্দিরটি দেখতে ছুটে আসছেন মোদী সমর্থকরা।
আরও পড়ুন : সোনিয়া মাঈ কি জয়!
প্রায় দুবছর ধরে তৈরি করা হয়েছে এই মন্দির। আর নরেন্দ্র মোদীর বিগ্রহ পেতে সময় লেগেছে চার বছর। এই বিগ্রহের জন্য খরচ পড়েছে ১.৬৫ লক্ষ টাকা। এই মন্দির বানানোর জন্য মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়েছেন রমেশ উন্ধর। রমেশের কথায়, অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই নরেন্দ্র মোদীর মতো দেখতে বিগ্রহ বানাতে পারছিলেন না। শেষ পর্যন্ত ওড়িশার এক শিল্পী হুবহু মোদীর বিগ্রহ বানিয়ে দেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি গুজরাতের কৃষি দফতরের প্রতিমন্ত্রী এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। ঢেকে দেওয়া হয়েছে মূর্তি।
যদিও যাঁকে নিয়ে এই হইচই সেই নরেন্দ্র মোদীই অবশ্য এই ঘটনার বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার সকালেই তিনি টুইট করে বলেন, "আমাকে নিয়ে মন্দিরের খবরটি পড়লাম। আমি হতভম্ব। এটি জঘন্য বিষয় এবং ভারতের মহান ঐতিহ্যবিরুদ্ধ।"
Have seen the news about a Temple being built in my name. I was appalled. This is shocking & against India's great traditions.
— Narendra Modi (@narendramodi) February 12, 2015 এখানেই শেষ নয়, তিনি বলেন, "এই ধরণের মন্দির তৈরি করার শিক্ষা আমাদের ঐতিহ্যস সংস্কৃতি আমাদের দেয় না। ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে আঘাত করেছে। যারা এটা করছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন এটা না করেন।"
Building such Temples is not what our culture teaches us. Personally, it made me very sad. Would urge those doing it not to do it.
— Narendra Modi (@narendramodi) February 12, 2015 নিজের শেষ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "তোমাদের কাছে যদি সময় এবং সম্পদ থাকে তাহলে তা আমাদের স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণ করতে সমর্পণ কর দয়া করে।"
If you have time & resources, please devote the same towards fulfilling our dream of a Clean India.
— Narendra Modi (@narendramodi) February 12, 2015 











Click it and Unblock the Notifications