দিল্লিতে পারদ নামল ৬.৪ ডিগ্রিতে, ঠান্ডায় জবুথবু জনজীবন
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: ঠান্ডায় জমে যাচ্ছে দিল্লি! রবিবার দিল্লির শীতলতম দিনে তাপমাত্রা নেমে গেল ৬.৪ ডিগ্রিতে। সঙ্গে ঘন কুয়াশা। এই পরিস্থিতি আপাতত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার থেকে পারদ নামতে শুরু করেছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ৭.২ ডিগ্রি। কনকনে উত্তুরে হাওয়া দিল্লিতে বইতে শুরু করায় এতটা ঠান্ডা পড়েছে বলে মনে করা হচ্ছে। রবিবার এই তাপমাত্রা আরও নেমে যায়।

রবিবার সকাল থেকেই দিল্লিতে সূর্যের দেখা পাওয়া যায়নি। কুয়াশার কারণে অন্তত ৪৮টি ট্রেন দেরিতে চলেছে। উড়ান ওঠানামাতেও বিলম্ব হয়েছে। কারণ কুয়াশা থাকায় দৃশ্যমানতা কমে যায়। তাই রানওয়ে দেখা যাচ্ছিল না। একটু বেলার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।












Click it and Unblock the Notifications