বৃষ্টিতে নামল তাপমাত্রা, পাহাড়ে তুষারপাত! একনজরে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি

দেশ জুড়েই তাপপ্রবহাহ থেকে আপাতত স্বস্তি। বিশেষ করে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রবাসী বৃষ্টির জেলে গরম থেকে স্বস্তি পেয়েছেন। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়েছে প্রায় ৭ ডিগ্রির মতো।

শুক্রবার মধ্যপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগামী ৪ দেনের জন্য সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও রাজ্যের পশ্চিম অংশের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিল্লিতে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। নিকটবর্তী পঞ্জাব এবং হরিয়ানাতেও আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টি না থাকলেও মেঘলা আবহাওয়া থাকতে পারে।

রাজস্থানের অনেক জায়গায় মাধারি বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। আগামী তিন থেকে চার দিন মেঘলা আবহাওয়া, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের আশা মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি কম থাকতে পারে।

আবহাওয়া

শুক্রবার কাশ্মীরের বিস্তীর্ণ অংশে তুষারপাত হয়েছে। গুলমার্দের স্কি রিসর্ট এবং উপত্যকার উচ্চ সমতল ভূমি এলাকায় তুষারপাতের পাশাপাশি বৃষ্টি হয়েছে। উত্তর কাশ্মীরের বারামূলার গুলমার্গে তুষার পড়েছে প্রায় ৪ ইঞ্চির মতো। শ্রীনগর-লে জাতীয় সড়কের জোজিলা প্রাস-সহ উফত্যকার অন্য অংশে তুশারপাতের খবর পাওয়া গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন ও চার মে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরাখণ্ডের আবহাওয়া অনেকটাই বদলে গিয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে। সমতল এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে উত্তরাখণ্ডের আবহাওয়া নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকার পাশাপাশি সমতল এলাকাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের তরফে ৩০ এপ্রিল এবং ১ মে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টি, দমকা হাওয়ার কারণে কমলা সতর্কতা জারি করেছে। বলা হয়েছে দমকা হাওয়া ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। আবার কোনও কোনও জায়গায় তা বেড়ে ঘন্টায় ৭০ কিমি পর্যন্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+