উত্তর ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা পেরোল ৪৬ ডিগ্রি! ধূলোঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা

তাপপ্রবাহের কবলে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এদিন দিল্লির বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি পেরিয়ে যায়। এদিন নাজফগড় ও স্পোর্টস কমপ্লেক্স স্টেশনে তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রির বেশি। তবে আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার তাপপ্রবাহর থেকে স্বস্তির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিনের জন্য দক্ষিণ হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার ঝাড়খ্ণ্ড ছাড়া অন্য কোনও জায়গায় তাপপ্রবাহের সতর্কতা নেই।

 উত্তর ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা পেরোল ৪৬ ডিগ্রি! ধূলোঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা

উল্লেখ করা যেতে পারে রবিবার রাজধানী দিল্লির চারটি স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। নাজফগড়ের তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। নরেলা ও পীতমপুরায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগর ও রিজে ৪৪ ডিগ্রি, পালামে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজস্থানের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সঙ্গে শুঙ্ক আবহাওয়া। এছাড়াও তাপমাত্রাও ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তবে আবহাওয়া দফতরের তরফে রাজস্থানের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজস্থান ছাড়াও হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তর ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা পেরোল ৪৬ ডিগ্রি! ধূলোঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা

২৩-২৫ মের মধ্যে রাজস্থানের কোনও কোনও জায়গায় ধূলিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশে ২৩ মে, হরিয়ানায় ২৪ মে ও রাজস্থানে ২৪ ও ২৫ মে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পরে তা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এছাড়া আগামী পাঁচ দিন দেশের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরাখণ্ডে বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কর্নাটক ও কেরলে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 উত্তর ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা পেরোল ৪৬ ডিগ্রি! ধূলোঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা

বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা, মনিপুর, মিজোরাম, মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং সিকিমে। আগামী দুদিনে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ বলা হয়। ভারতে সাধারণভাবে মার্চ থেকে জুনের মধ্যে তাপপ্রবাহ হয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্রে জুলাইয়েও তা থাকে। এবার তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও ওড়িশায় স্কুল বন্ধ রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+