ফেব্রুয়ারিতেই তাপমাত্রা চড়বে ৪০ ডিগ্রিতে, তাপ প্রবাহে পুড়বে রাজধানী দিল্লিও, শঙ্কার কথা শোনাল IMD

ফেব্রুয়াির মাসেই তাপপ্রবাহে পুড়বে রাজধানী দিল্লি পূর্বাভাস দিল আইএমডি

৭১ বছরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। যা আগে কখনও হয়নি এবার গরমে তাই ঘটতে চলেছে। পারা উর্ধ্বমুখী হওয়ার আগেই আশঙ্কার কথা শুনিয়েছে আইএমডি। ফেব্রুয়ারি মাসেই পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। গুজরাত-রাজস্থানের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার করে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতেও তাপপ্রবাহ শুরু হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাস থেকেই।

ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহের পূর্বাভাস

ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহের পূর্বাভাস

হাড় কাঁপুনি ঠান্ডা পেরিয়ে এবার গরমের দিকে এগোচ্ছে গোটা দেশ। ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পশ্চিমভারতের রাজ্যগুলিকে নিয়ে শঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ ফেব্রুয়ারি মাসেই নাকি ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। ইতিমধ্যেই রাজধানী দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে তিন ডিগ্রি বেড়ে গিয়েছে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রার বৃদ্ধি জারি রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

তাপ প্রবাহের পূর্বাভাস

তাপ প্রবাহের পূর্বাভাস

ফেব্রুয়ারিতেই নাকি শুরু হয়ে যাবে তাপ প্রবাহ। এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। কনকনে ঠান্ডায় এবার কেঁপেছে দিল্লি। তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমে গিয়েছিল। গরমে এবার ঠিক তার উল্টো ঘটতে চলেছে। ফেব্রুয়ারিতেই নাকি দিল্লিতে তাপমাত্রা ৩১ ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ ২০ তারিখের পর থেকেই দিল্লিতে জানান দেবে গরম। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করেছে ফেব্রুয়ারিতেই যদি এই অবস্থা হয় তাহলে মার্চ মাসে দিল্লির হাল কি হবে তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছে।

 ৭১ বছরে রেকর্ড পারদ বৃদ্ধি

৭১ বছরে রেকর্ড পারদ বৃদ্ধি

গুজরাত এবং রাজস্থানকে নিয়ে আরও ভয়ঙ্কর কথা শুনিয়েছে হাওয়া অফিস। গুজরাতের তাপমাত্রা নাকি ফেব্রুয়ারি মাসেই ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে। ইতিমধ্যেই রাজস্থানে তারমাত্রা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেড়ে গিয়েছে। রাজস্থানের বারমেঢ়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে আইএমডি। গুজরাতে সেখানে ৭১ বছরের রেকর্ড পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গুজরাতের কচ্ছে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এই ফেব্রুয়ারিতেই। আরব সাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছে হাওয়া অফিস।

গোয়াতেও অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি

গোয়াতেও অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি

গোয়াতে সাধারণত খুব একটা গরম অনুভূত হয় না। সেই গোয়াতেও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে ফেব্রুয়ারি মাসেই। প্রায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এদিকে আবার সিমলাতেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারিতেই ১৪ ডিগ্রি হয়ে গিয়েছে সিমলার তাপমাত্রা। এই সময় সিমলায় এতটা তাপমাত্রা বৃদ্ধি কখনও হয় না। সেকারণে উদ্বেগে রয়েছেন পরিবেশবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+