তিনি খুব কড়া, কিন্তু...! মহিলাদের সঙ্গে ছবি শেয়ার বিজেপি শাসিত রাজ্যে দলের সভাপতি ও মন্ত্রীর

এবারের ভোটের পরে দায়িত্ব বাড়লেও, তিনি বরাবরই মজাদার স্টাইলের। টুইট করেন, বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। আর তাঁর ক্যাপশন সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। তিনি হলেন বিজেপি শাসিত নাগাল্যান্ডে দলের সভাপতি তথা উচ্চশিক্ষা ও উপজাতি বিষয়ক দফতরের মন্ত্রী তেমজেন ইমনা আলং।

এদিনের করা টুইটে পাঁচ মহিলার সঙ্গে দেখা গিয়েছে তেমজেন ইমনা আলংকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন জীবনে সবসময় হাসতে হয়। তিনি কড়া হলেও পিছলে গিয়েছেন। প্রসঙ্গত তাঁর এই পোস্টে ইতিমধ্যে লাইকের সংখ্যা তেত্রিশ হাজার পেরিয়ে গিয়েছে।

তিনি খুব কড়া, কিন্তু...! মহিলাদের সঙ্গে ছবি শেয়ার বিজেপি শাসিত রাজ্যে দলের সভাপতি ও মন্ত্রীর

বহু মানুষ বিজেপি নেতা তথা মন্ত্রীর পোস্টে মন্তব্যও করেছেন। একজন সেখানে বলেছেন, যাঁরা কঠিন হয়, তারা গরমে পিছলে যায়। অপর একজন বলেছেন সাক্ষাতের দরকার ছিল। সবার ভালবাসা ছড়িয়ে দেওয়া উচিত ছিল, বলেছেন ওপর একজন।

একজন প্রশ্ন করেছেন তেমজেনজি, আপনাকে কতজন মহিলা প্রেমপত্র লিখেছে, তা জনসাধারণ জানতে চায়। মজা করে তিনি বলেছেন, চোখ খোলা হো, আর বন্ধ হোক। দৃষ্টি রয়েছে, তা কী করে বলবো! কেমন শক্ত লোকও পিছলে যায়।

একজন মজা করে লিখেছেন, শক্ত লোক সে নয়, যে কখনও পিছলে যায় না। কঠিন লোক সে, যে জানে কোথায় পিছলে যেতে হবে। আরও একজন লিখেছেন এটা সত্যি যে এখনও পিছলে যাওয়া দরকার। নইলে একজন সুদর্শন পুরুষ মেয়েদের জন্য বুড়ো হয়ে যাবে। অনেকে আবার মিমও শেয়ার করেছেন।

সম্প্রতি হওয়া নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী মোদী তেমজেনের প্রশংসা করেছিলেন। পাল্টা তেমজেন ইমনা আলং প্রধানমন্ত্রীকে গুরুজি বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন গুরুজি বলেছেন, তাই তিনি ধন্য। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় তেমজেন। কোনও সময় প্লাস্টিক তো কোনও সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে বাহবা কুড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+