বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ, CBI তদন্ত করবে কীভাবে? সুপ্রিম কোর্টে সওয়াল পুলিশের
বিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে কীভাবে কারণ ক্ষমতাতেই রয়েছে তারা আদালতে বলল তেলেঙ্গানা পুলিশ
সুপ্রিম কোর্টে সিবিআইকে নিয়ে বিস্ফোরক সওয়াল করেছে তেলেঙ্গানা পুলিশ। আদালতে তেলেঙ্গানা পুলিশের হয়ে সওয়াল করছিলেন সিনিয়র আইনজীবী দুষ্মন্ত দাভে। তিনি সুপ্রিম কোর্টকে বলেছেন যেখানে বিজেপির বিরুদ্ধে তদন্তের কথা বলা হচ্ছে সেখানে সিবিআই কীভাবে সঠিক তদন্ত করতে পারে। সিবিআইকে তো পরিচালনা করে বিজেপি। কারণ বিজেপিই শাসক দল।

সুপ্রিম কোর্টে কথায় কথায় অনেকেই সিবিআই দাবি করে থাকেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে আসে একাধিক মামলায়। এক্ষেত্রে তাতে আপত্তি জানিয়েছে তেলেঙ্গানা পুলিশ। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে ছিল মামলার শুনানি। চার টিএমসি বিধায়করে কেনাবেচার মামলা করা হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট মামলাটি সুপ্রিম কোর্টে রেফার করে। এই মামলায় মূলত বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সেই মামলার শুনানি চলছিল। তখনই সিবিআই তদন্তে আপত্তি জানায় তেলেঙ্গানা পুলিশ। ইতিমধ্যেই তদন্ত করতে সিট গঠন করেছে তেলঙ্গানা সরকার। বিচারপতি তদন্তের অগ্রগতি নিয়ে জিজ্ঞাসা করলে জানানো হয়েছে এক ইঞ্চিও তদন্তে গতি আনতে পারেনি তাঁরা। কারণ তদন্ত শুরু করলে গণতন্ত্র বিপন্ন হবে।
প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার ক্ষমতায় আসার পর একাধিক রাজ্যে ঘোড়া কেনাবেচার ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্রেও ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই একের পর এক রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। যদিও এই সব রাজ্যে কিন্তু বিজেপি নির্বাচিত হয়ে আসেনি। তারপরে দল বদলের ঘটনার জেরে বিজেপি সরকার গড়েছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications