স্বপ্নাদেশ পেয়ে ট্রাম্পের মূর্তি গড়ে ভগবান জ্ঞানে পুজো তেলঙ্গানার যুবকের

স্বপ্নাদেশ পেয়ে ট্রাম্পের মূর্তি গড়ে ভগবান জ্ঞানে পুজো তেলঙ্গানার যুবকের

ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় কোনও খামতি রাখতে চান না। এলাহি আয়োজন চলছে আহমেদাবাদে। মোদীর এই আয়োজনে ট্রাম্পকে সন্তুষ্টির পথ সুগম করেছে তেলঙ্গানার যুবক বাসু কৃষ্ণা। তিনি ট্রাম্পের মূর্তি গড়ে ভগবান জ্ঞানে পুজো করেন।

ট্রাম্পকে পুজো তেলঙ্গানার যুবকের

ট্রাম্পকে পুজো তেলঙ্গানার যুবকের

ট্রাম্পের স্বপ্নাদেশ পেয়েছিলেন তেলঙ্গানার দক্ষিণাঞ্চলের জেলার বাসিন্দা বাসু কৃষ্ণা। তারপরেই তাঁর ভাগ্য ঘুরে গিয়েছে বলে জানিয়েছেন। এর আগে তাঁর জীবনে এত আনন্দ ছিল না। তাই নিজের বাড়িতেই ট্রাম্পকে ভগবান জ্ঞানে পুজো করতে শুরু করেছেন বাসু। বাড়িেতই তৈরি করেছেন ট্রাম্পের এক বিশাল মূর্তি। সেই মূর্তিকেই ভগবান জ্ঞান করে পুজো করেন পেশায় রিয়েল এসটেট কন্ট্রাকর বাসু কৃষ্ণ। যদিও বাড়িতে তিনি একাই বাস করেন। বাড়ির দেওয়াল জুড়ে লেখা রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর পরিবারের লোকেদের নাম। পরিবারের লোকেরা এতে আপত্তি জানিয়েছিলেন কিন্তু তাতে আমল দেননি বাসু কৃষ্ণ।

ট্রাম্পের অভ্যর্থান গান বেধেছে হিন্দুসেনা

ট্রাম্পের অভ্যর্থান গান বেধেছে হিন্দুসেনা

ট্রাম্প অনুরাগী শুধু তেলঙ্গানার বাসু কৃষ্ণই নন, হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আবার মার্কিন প্রেসিডেন্টের জন্য গান বেধে ফেলেছে। তাঁদের মতে ট্রাম্প ইসলামিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করেছেন। তাই তাঁকে শুভেচ্ছা জানােত কেক কেেট ট্রাম্পের জন্মদিন উদযাপন করেছে এই সংগঠন। হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্তা জানিয়েছেন, ট্রাম্পই একমাত্র প্রকাশ্য ইসলামিক জঙ্গি সংগঠনকে নির্মুল করার কথা বলতে পেরেছেন সেকারণেই আমরা তাঁর অনুরাগী হয়ে পড়েছি।

ট্রাম্পের অভ্যর্থনায় মোদী

ট্রাম্পের অভ্যর্থনায় মোদী

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জন্য আহমেদাবাদকে ঢেলে সাজানো হচ্ছে। সেখানে মাত্র তিন ঘণ্টা থাকবেন ট্রাম্প। তার জন্য ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। বস্তি ঢাকতে উঁচু পাঁিচল দেওয়া হয়েছে। এলাহি তার আয়োজন চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+