Telengana Election 2023: সীমান্তে ঢুকে বিস্ফোরণ ছিল পাকিস্তানের অভ্যাস! কিন্তু এখন...কংগ্রেসকে নিশানা শাহের

তেলেঙ্গানায় গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেকেন্দ্রাবাদের ইম্পেরিয়াল গার্ডেনে পেশাদার এবং বুদ্ধিজীবীদের সঙ্গে ইন্টারাক্টিভ সেশনে অমিত শাহ বলেন, কংগ্রেসের আমলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই খারাপ ছিল।

তিনি অভিযোগ করেন, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই সময়কার প্রধানমন্ত্রী মৌনি বাবা হয়ে ছিলেন। তিনি দাবি করেন নরেন্দ্র মোদী শাসনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই মজবুত।

অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আজ পাকিস্তান দেশে হামলা চালানোর কথা ভাবতেও পারে না। তিনি বলেন, কংগ্রেস আমলে দেশের সীমান্তে ঢুকে বিস্ফোর ঘটানো পাকিস্তানের অভ্যাসে পরিণত করেছিল। তারা উরি ও পুলওয়ামায় হামলা চালিয়েছিল। পাকিস্তানকে সার্জিকাল স্ট্রাই ও বিমান হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অমিত শাহ বলেন, ভারত যা ভাবে, তা আজ বিশ্ব মেনে নিয়েছে। মোদী সরকারের অধীনে সারা বিশ্বে দেশকে সম্মান করা হচ্ছে। কংগ্রেস শাসনে দেশের বিদেশ নীতি অস্পষ্ট ছিল। কিন্তু বিজেপির শাসনে দেশের বিদেশ নীতি পরিষ্কার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে দেশের মানুষ বড় সিদ্ধান্ত নিয়ে অস্থিতিশীল পরিবেশের অবসান ঘটিয়েছিল। জনগণ বিজেপিকে নিরঙ্কুশ গরিষ্ঠতা দিয়েছে। তিনি বলেন, দল ক্ষমতায় আসার পরে ৯ বছর হয়ে গিয়েছে। আজ বিরোধীরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারে না।

অমিত শাহ তাঁর ভাষণে বলেন, প্যারালাইসিস নীতির কারণে দেশের অর্থনীতিও ছিল অস্থিতিশীল। সেই পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে ১১ তম স্থানে নিয়ে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। অর্থনীতিবিদ মনমোহন সিং ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের অর্থনীতিকে একাদশ থেকে দশম স্থানে নিয়ে যেতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+