এক দশকের লড়াই বিফলে, মাথা আলাদা হবে না তেলেঙ্গানার দুই বোনের

হায়দ্রাবাদ, ১০ জুন : ১৩ বছর বয়স বীণা ও বাণীর। ২০০৩ সালে জন্মের সময়েই মাথা জোড়া অবস্থাতেই জন্মেছিল দুজনে। তেলেঙ্গানার ওয়ারঙ্গলের বাসিন্দা এই দুই বোন এরপর ২০০৬ সাল থেকে টানা রয়েছে হায়দ্রাবাদের নিলোফার হাসপাতালে।

৭০ বছরের বৃদ্ধা জন্ম দিলেন প্রথম সন্তানের

৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা

এক দশক ধরে এই হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসার দায়িত্বে রয়েছেন দুই বোনের। সম্প্রতি লন্ডনের ও এইমস হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষ পরীক্ষা করানো হয় তাদের। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রায় আশাই ছেড়ে দিয়েছেন সকলে।

এক দশকের লড়াই বিফলে, মাথা আলাদা হবে না তেলেঙ্গানার দুই বোনের

রিপোর্টে বলা হয়েছে, দুই বোনের মাথার শিরা এমনভাবে জড়িয়ে রয়েছে যে তা আলাদা করতে গেলে কোমায় চলে যাবে দুজনে। এমনকী অপারেশন টেবলেও প্রাণ যেতে পারে বীণা ও বাণীর। গোটা বিষয়টি রিপোর্টের আকারে তেলেঙ্গানা সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।

খেলতে খেলতে সন্তান প্রসব কিশোরী ভলিবল খেলোয়াড়ের

চিকিৎসকেরা জানিয়েছেন, বীণা ও বাণীর মাথা জোড়া হলেও দুজনের মস্তিষ্ক আলাদা। অর্থাৎ দুজনে আলাদাভাবে চিন্তা করতে পারে। এমনকী প্রথমে দেখা গিয়েছিল, এদের মাথা অপারেশন করে আলাদাও করা যাবে। তবে এইমসের চিকিৎসকদের পরামর্শের পরে ঝুঁকি নিতে চাইছেন না কেউ।

হাইওয়েতে গাড়িতেই পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা

ফলে দীর্ঘদিন লড়াই চালিয়েও সম্ভবত এক মাথা হয়েই থাকতে হবে দুই বোনকে। জন্মের সময়ে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে জন্মেছিল দুই বোন। রাজ্য ভাগ হয়ে গেলেও মাথা আলাদা হল না হতভাগ্য বীণা ও বাণীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+