অন্ধ্র বিধানসভায় খারিজ তেলেঙ্গানা বিল

তেলেঙ্গানা
হায়দরাবাদ, ৩০ জানুয়ারি: অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ধ্বনিভোটে খারিজ হয়ে গেল তেলেঙ্গানা বিল। এর ফলে আলাদা রাজ্য তৈরি নিয়ে বেড়ে গেল জট। অস্বস্তিতে পড়ে গেল কংগ্রেস হাইকমান্ডও।

বৃহস্পতিবার তেলেঙ্গানা বিলের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। তাঁর এই প্রস্তাব ধ্বনিভোটে সমর্থিত হয়। বিলটি সম্পর্কে রাজ্য বিধানসভার মতামত জানানোর সময়সীমা ছিল আজ পর্যন্ত। শেষ দিনে তাই ঘটনা জমাট বাঁধল। এর আগে মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি বলেছিলেন, তিনি তেলেঙ্গানা বিলের বিরোধিতা করবেন। রাজ্য বিধানসভায় কিছুতেই তা পাশ হতে দেবেন না। শেষ পর্যন্ত তা-ই হল। এর জেরে লোকসভা ভোটের আগে তেলেঙ্গানা অঞ্চলে নিঃসন্দেহে চাপে পড়ে যাবে কংগ্রেস।একই সঙ্গে সীমান্ধ্র অঞ্চলেও বেকায়দায় পড়বে তারা। কারণ ইতিমধ্যে রাজ্য ভাগের বিরোধিতা করে সরব হয়েছেন সীমান্ধ্র অঞ্চলের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+