সামনের বছরেও এই সুবিধা মিলবে, আরও কম মূল্যে
২০১৮-তে বিভিন্ন টেলিকম সংস্থার মাশুল এখনকার তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ কমবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৮-তে বিভিন্ন টেলিকম সংস্থার মাশুল এখনকার তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ কমবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৬-র সেপ্টেম্বরে দেশের বাজারে রিলায়েন্স জিও-র প্রবেশের পর দেশের বাজারে ব্যাপক ভাবে কমেছে ডেটা-মাশুল। তারপর থেকে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া তাদের মাশুল কমিয়েছে। সরাসরি প্রতিযোগিতা চলছে জিও-র সঙ্গে। আগামি বছরেও এই প্রতিযোগিতা শুধু বজায় থাকবে নয়, বর্তমানের থেকে তা আরও কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, লাভবান হতে চলেছেন তাঁরা।

সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মতে এই যুদ্ধ আরও একবছর চলবে। এতে টেলিকম কম্পানিগুলির ঋণভার বাড়লেও, গ্রাহকরাই লাভবান হচ্ছেন বলে জানিয়েছে তারা। ডেলয়েট হ্যাকিন্স অ্যান্ড সেলস এলএলপি-র পার্টনার হেমন্ত যোশীর বক্তব্য, ২০১৭ সালে মোবাইলের মাসিক খরচ গড়ে ২৫ থেকে ২৮ শতাংশ কমে ২৪০ থেকে ২৮০-র মধ্যে দাঁড়িয়েছে। এই মাসুল যুদ্ধ আরও অন্তত ৩০ শতাংশ কমবে বলেই জানিয়েছেন তিনি।

গ্রাহক ধরে রাখতে মোবাইল পরিষেবা সংস্থাগুলি একই সঙ্গে ভয়েস ও ডেটা প্যাক গ্রাহকদের দিচ্ছে। ২৮ থেকে ৮৪ দিনের প্য়াকেজ পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৫০০ দিনের মধ্যে। যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে প্রতি জিবি ডেটার দাম মাসে দাঁড়িয়েছে ৫০ টাকা, ২০১৬ সালে যা ছিল ২৫০ টাকার মতো। প্রি-পেইড গ্রাহকদের ক্ষেত্রে মাসের বিলের অঙ্ক কমেছে ২২ শতাংশের মতো। আর পোস্ট পেইড গ্রাহকদের বিলের অঙ্ক কমেছে ১০ থেকে ১৫ শতাংশ।












Click it and Unblock the Notifications