অপেক্ষার অবসান, ঘরে ঘরে জিও ব্রডব্যান্ড পৌঁছে যাবে কাল থেকেই
আরে দেরি নেই এবার ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ব্রডব্যান্ড। জিও ফোনের পর রিলায়েন্সের বড় চমক এই জিও ব্রডব্যাড। ১৫ অগস্ট যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা আগে সুযোগ পাবেন এই কানেকশনের।
আরে দেরি নেই এবার ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ব্রডব্যান্ড। জিও ফোনের পর রিলায়েন্সের বড় চমক এই জিও ব্রডব্যাড। ১৫ অগস্ট যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা আগে সুযোগ পাবেন এই কানেকশনের। এখনও পর্যন্ত পরীক্ষামূলক ভাবেই রয়েছে পরিষেবাটি।

১৫ অগাস্ট থেকে ১.৫ কোটি গ্রাহক রেজিস্ট্রেশন করেছেন। যদিও সংস্থার দাবি ১ বছরের মধ্যে ২ কোটি সংযোগ দেবে। তবে প্রাথমিক পর্যায়ে ৫ লাখ বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই পাঁচ লাখ বাড়িতে খুব শীঘ্রই একি সেট টপ বক্স দেওয়া হবে। যার মাধ্যমে একটি ব্রডব্যান্ড এবং একটি ফোনের কানেকশন দেওয়া হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী কী প্ল্যান রয়েছে।
ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে। প্রথম কানেকশনেই ফ্রি পরিষেবা পাবেন গ্রহকরা। এই সুবিধা ৯০ দিনের জন্য। এই ফ্রি পরিষেবার মেয়াদের মধ্যে গ্রাহক প্রতিদিন ৪০ জিবি করে ডেটা পাবেন। ৯০ দিন পর প্ল্যান অনুযায়ী পরিষেবা পাবেন গ্রহকরা। ৭০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত প্ল্যান পাবেন গ্রাহকরা। প্ল্যানের টাকা যত বাড়বে তত ইন্টারনেটের স্পিড বাড়বে। রাউটারের জন্য একটি টাকা দিতে হবে সংস্থাকে। তবে সেই টাকা আর রিফান্ডেবল নয়।












Click it and Unblock the Notifications