সিএএ- আন্দোলনের জেরে ২৪.২ মিলিয়ন টাকার ক্ষতি টেলিকম কোম্পানিগুলির
সিএএ আন্দোলনের জেরে দফায় দফায় একাধিক জায়গায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
সিএএ আন্দোলনের জেরে দফায় দফায় একাধিক জায়গায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জেরে প্রায় ২৪.২ মিলিয়ন টাকার ক্ষতি স্বীকার করতে হয়েছে টেলিকম কোম্পানিগুলিকে। প্রতি ঘণ্টায় এই বিপুল পরিমান টাকা ক্ষতি স্বীকার করতে হয়েছে তাঁদের।

সিএএ-র প্রতিবাদে আন্দোলন
মোদী সরকারের সিএএ সিদ্ধান্তের পরেই গোটা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। অসমে প্রথমে শুরু হয় হিংসাত্মক আন্দোলন। সেখান থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশ, দিল্লি, কলকাতা, কর্নাটক এমনকী গুজরাটেও। একাধিক জায়গায় সিএএ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছিল। বাধ্য হয়ে একাধিক জায়গায় কার্ফু জারি করতে হয়েছে প্রশাসনকে।

বন্ধ ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা
সিএএ বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় ভারতের একাধিক রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার। রাজধানী দিল্লিতেও দফায় দফা বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অসমে তো দীর্ঘ ১০ দিন বন্ধ ছিল ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা। উত্তর প্রদেশের ১১িট জায়গায় এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা। পশ্চিমবঙ্গেও বেশ কিছুদিন বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা।

বিপুল ক্ষতি টেলিকম সংস্থাগুলির
সিএএ আন্দোলন নিয়ন্ত্রণে আনতে একাধিক জায়গায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ থাকার কারণে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। ঘণ্টায় ২৪.২ মিলিয়ন টাকা ক্ষতি স্বীকার করতে হয়েছে তাদের। এয়ারটেল, ভোডাফোন, জিও সহ একাধিক টেলিকম সংস্থাকে এই ক্ষতি স্বীকার করতে হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে টারিফও বাড়াতে হয়েছে সংস্থাগুলিকে। সেই কারণে গ্রাহক সংখ্যাতেও অনেকটাই প্রভাব পড়েছে। তার উপরে এই বিপুল ক্ষতি। সংকট তৈরি করেছে টেলিকম সংস্থাগুলির।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications