হাজার হাজার ভোটারের বয়স ২০১৭ বছর! হইচই তেলাঙ্গানায়
ভারতের নির্বাচন কমিশন তেলাঙ্গানায় আসন্ন বিধানসভা ভোটের আগে তালিকা তৈরি করেছে। তাতে ২১ হাজার মানুষের বয়স ১০০ থেকে ২০১৭ বছরের মধ্যে দেখানো হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন তেলাঙ্গানায় আসন্ন বিধানসভা ভোটের আগে তালিকা তৈরি করেছে। তাতে ২১ হাজার মানুষের বয়স ১০০ থেকে ২০১৭ বছরের মধ্যে দেখানো হয়েছে। যা নিয়ে হইচই শুরু হয়েছে।

কংগ্রেসের তরফে এআইসিসি সেক্রেটারি অভিষেক মনু সিংভি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য সামনে এনেছেন। একইসঙ্গে কেন্দ্র-রাজ্য ও নির্বাচন কমিশনকে তোপ দেগে সিংভি বলেছেন, ভোটার তালিকায় ৭০ লক্ষ নামে গোলমাল রয়েছে। এই নিয়ে আগামিদিনে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
ভোটার তালিকায় গোলমালের সুযোগ ভোটে তুলতেই আগে থেকে সরকার ভেঙে দিয়েছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানার মতো রাজ্যে ৭০ লক্ষ ভোটারের নাম হয় নকল অথবা নামই নেই। এই বাদে আর কোন গোলমাল রয়েছে তা বেসরকারি তদন্তেই উঠে আসতে পারে বলে অভিযোগ কংগ্রেসের।
অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার যৌথ এলাকা খাম্মামে ১৭ লক্ষ ভোটারের নাম ও অন্যানন্য তথ্যে গোলমাল রয়েছে। অর্থাৎ দুটি রাজ্যই এই ভোটারদের নিজেদের বলে দাবি করেছে। তাই যেকোনও ভোটের আগে তালিকা নিয়ে তদন্ত করার দাবি উঠেছে। অবৈধ নামগুলিকে অবিলম্বে তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছে কংগ্রেস।
গত ১৪ সেপ্টেম্বর এম শশীধর রেড্ডি ও রবিশঙ্কর জন্ধ্যালা নির্বাচন কমিশনের অফিসে মোর্চা নিয়ে গিয়ে অভিযোগ জানান। মুখ্য নির্বাচনী অফিসার সবকিছু জানতেন বলেও তিনি দাবি করেছেন। যার ফলে কমিশনের বিরুদ্ধে তোপ দাগতেও কংগ্রেস ছাড়েনি।












Click it and Unblock the Notifications