Telangana: নিজের রাজ্যে আটক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রধান, তীব্র উত্তেজনা
হায়দরাবাদের ইন্দিরা পার্কে কেসিআর সরকারের বিরুদ্ধে ২৪ ঘন্টার অনশনে বসেছিলেন তিনি। যে কারণে তেলেঙ্গানা বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে আটক করেছে হায়দরাবাদ পুলিশ।
সোশ্যাল মিডিয়া পোস্টে জি কিষাণ রেড্ডি বলেছেন, তাদের গ্রেফতারে কেসিআর-এর পতন। তেলেঙ্গানার জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত আছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কেসিআর সরকার আর অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিজেপির শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্যাহত করতে পারে না এবং বেকার যুবকদের উদ্বেগকে অবহেলা করতে পারে না।

এর আগে বেকার যুবকদের সঙ্গে সংহতি জানিয়ে বিজেপির ডাকা ২৪ ঘন্টায় প্রতিবাদ অনশনে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি জি কিষাণ রেড্ডি বলেন, লক্ষ লক্ষ যুবক চাকরি পাওয়ার আশায় তেলেঙ্গানা রাজ্যের জন্য লড়াই করেছিল। তিনি আরও বলেন, তেলেঙ্গানা রাজ্যের জন্য প্রায় ১২০০ জন জীবন উৎসর্গ করেছিলেন। বিআরএস সরকার বেকার যুবকদের সম্পূর্ণ অবহেলা করছে বলে অভিযোগ করেন তিনি।
বিআরএস সরকার দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পরিচালনা করেনি। পাশাপাশি তারা বেকার যুবকদের প্রতারণা করার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। রাজ্য সরকার যখন নিয়োগের পরীক্ষা পরিচালনা করে তখন দুর্নীতি আর মুখ্যমন্ত্রীর অক্ষমতার কারণে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
Our arrest is your fall KCR garu..
— G Kishan Reddy (@kishanreddybjp) September 13, 2023
the fight continues - for the rights of the people of Telangana.
KCR govt can't disrupt BJP's peaceful protest against his tyrannical rule and neglect to address the concerns of unemployed youth.. #BJPStands4Youth@BJP4Telangana pic.twitter.com/xHjXp4ID85
মুখ্যমন্ত্রী হোমগার্ডদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি হায়দরাবাদে একজন হোমগার্ড আত্মহত্যা করেছেন, কারণ তিনি দুমাস ধরে বেতন পাননি। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতারণ করেছেন। তাঁদের নিয়মিত করা হয়নি। কেসিআরের পরিবারের অনেকের চাকরি হলেও বেকার যুবকরা চাকরি পাননি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তেলেঙ্গানার যুবকরা শহরের ট্যাঙ্ক ব্যান্ডে বিআরএসকে করব দেবে, যেখানে তারা একবার তেলেঙ্গানা রাজ্যের জন্য আন্দোলন করেছিল। তিনি আরও অভিযোগ করেছেন কেসিআর রাজ্য কংগ্রেসকে পুনরুত্থিত করার চেষ্টা করছেন।
বিজেপি নেতা বলেন, দুই দলের অন্যায়ের কারণে যুবকরা বিআরএস ও কংগ্রেসকে ক্ষমা করবে না। আগামী বিধানসভা নির্বাচনে তাদের একটি পাঠ শেখাবে বলেও মন্তব্য করেন তিনি। জি কিষাণ রেড্ডি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পরে কেন্দ্র যেভাবে শূন্যপদ পূরণ করছে, সেভাবে বেকার যুবকদের চাকরি হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications