মাস্ক কেনার সামর্থ নেই, বাবুই পাখির বাসা পরে সরকারি অফিসে পেনশন নিতে হাজির পশুপালক

বাবুই পাখির বাসা পরে সরকারি অফিসে পেনশন নিতে হাজির পশুপালক

দেশজুড়ে করোনা ভাইরাসের তীব্র দাপটে আতঙ্কিত সাধারণ মানুষ। করোনা টিকাকরণের পাশাপাশি মানুষকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার। সেরকমই তেলাঙ্গনার এক পশুচালকের অভিনব মাস্ক পরার পদ্ধতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যক্তি পাখির বাসা দিয়ে নিজের মাস্ক তৈরি করে তা পরেছিলেন। ওই পশুপালকের নাম মেকালা কুরমাইয়া। যিনি রাজ্যের মাহবুবনগর জেলার চিন্নামুনুগাল ছাদের বাসিন্দা।তিনি মণ্ডল অফিসে নিজের পেনশন নিতে যাওয়ার সময় পাখির বাসা দিয়ে মাস্ক তৈরি করে পরেন।

মাস্ক কেনার সামর্থ নেই, বাবুই পাখির বাসা পরে সরকারি অফিসে পেনশন নিতে হাজির পশুপালক

রাজ্যে যখন করোনা সংক্রমণের তীব্রতা বাড়বাড়ি রকমের বৃদ্ধি পেয়েছে সেই তিনি জানতেন যে মাস্ক ছাড়া তাঁকে কোনও সরকারি দপ্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। মেকালা তাই সিদ্ধান্ত নেন যে তিনি নিজের মাস্ক নিজেই তৈরি করবেন। যেরকম ভাবনা সেরকম কাজ। বাবুই পাখির বাসাকে তিনি তাঁর মুখ ঢাকার কাজে ব্যবহার করেন।

মেকালার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে পরে থাকতে দেখা যায় সাদা রঙের কুর্তা এবং লুঙ্গি, তার সঙ্গে গামছা। হাতে লাঠি নিয়ে মুখে পাখির বাসা মাস্ক হিসাবে পরে তিনি ক্যামেরায় ছবি তোলেন। এই ছবির ক্যাপশন হয়, '‌মেকালা কুরমাইয়া মাস্ক কিনতে না পারলেও পরে রয়েছেন তিনি মাস্ক। কুরমাইয়া চিন্নামুনুগাল ছাদের বাসিন্দা। পেনশন নেওয়ার জন্য তিনি মণ্ডল দপ্তরে যান পাখির বাসাকে মাস্ক হিসাবে পরে!‌ এটা হয়ত সেরা নয়, কিন্তু তিনি চেষ্টা করেছেন। সরকারের উচিত যাঁরা মাস্ক কিনতে পারছেন না তাঁদের মাস্ক বিতরণ করা।’ ভাইরাল এই ছবিতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে অনেকেই প্রশ্ন করেছেন যে মেকালা তাঁর কাঁধে থাকা কাপড়টিকে কেন মাস্ক হিসাবে ব্যবহার করেননি। ‌


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+