'আমার মেয়ের আত্মা শান্তি পেল'! তেলাঙ্গানা এনকাউন্টারে প্রতিক্রিয়া তরুণীর বাবার

শুক্রবার ৬ ডিসেম্বরের সকালের ঘুম ভাঙতেই গোটা দেশ ধীরে ধীরে জানতে পারে , তেলাঙ্গানার সামসাবাদে গতরাত ৩ টে নাগাদ কী ঘটেছে। এলাকার ৪৪ নং জাতীয় সড়কের যেখানে ২৬ বছরের তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ ও খুন হয়েছিল, ঠিক সেখানেই এদিন ভোর রাতে এনকাউন্টার হয় ৪ অভিযুক্তের। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে বিভিন্ন ব্যক্তিত্বের প্রতিক্রিয়া। আর এই সবের মাঝেই নারকীয় অত্য়াচারে নিগৃহীতা মৃত পশু চিকিৎসকের পরিবারেও সন্তান হারানোর শোকের মধ্যেই উঠে আসে বিভিন্ন প্রতিক্রিয়া।

মৃত চিকিৎসকের বাবার প্রতিক্রিয়া

গণধর্ষণের পর মেয়েক জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছিল। ২৭ নভেম্বর বীভৎস সেই ঘটনা এখনও মেনে নিতে পারছেন না চিকিৎসকের বাবা। শোক আর বুক চাপা কান্নার মাঝেই আজকের একাউন্টারের ঘটনার পর তিনি তেলাঙ্গানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনিয়েছেন এতদিনে তাঁর মেয়ের আত্মা 'শান্তি পেল'।

 মৃত চিকিৎসকের বোনের প্রতিক্রিয়া

মৃত চিকিৎসকের বোনের প্রতিক্রিয়া

তেলাঙ্গানায় ২৭ নভেম্বর রাতে যখন স্কুটির টায়ার পাংচার হয়ে বিপদে পড়েন তরুণী তখন মহম্মদ পাশা সহ ৪ জন তাকে সাহায্যের নাম করে এগিয়ে আসে। আর সেই ঘটনা ততক্ষণে বোনকেই ফোন করে বলেছিলেন তরুণী । এরপর দিদির ফোন আর পায়নি বোন। শুধু জানতে পেরেছে দিদিকে চূড়ান্ত নারকীয় যৌন অত্যাচারের পর জীবন্ত দগ্ধ করা হয়েছিল। আর তারপর এদিন তরুণীর বোন বলেন, 'এই ঘটনা উদাহরণ হয়ে থাকবে'।

নির্ভয়ার মায়ের প্রতিক্রিয়া

কয়েক বছর আগে দিল্লিতে রাতের অন্ধকারে বাসের মধ্যে নারকীয় গণধর্ষণ হয় এদেশের আরও এক মেয়ের। আর সেই নির্ভয়ার মৃত্যু শোক কাটাতে পারছেন না তাঁর বাবা মাও। আজও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাঁরা মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে অনড়। আর এদিনের এনকাউন্টারের ঘটনা শুনে নির্ভয়ার মা বলেন, ' অন্তত দেশের একজন মেয়েও তো বিচার পেল! আমি খুশি। '

হায়দরাবাদ জুড়ে উচ্ছ্বাস!


এদিন সকালে এনকাউন্টারের খবর পেতেই হায়দরাবাদ জুড়ে সাধারণ মানুষের উল্লাস দেখা যায়। সকাল থেকেই সেখানে বিভিন্ন রাস্তায় মানু। নিজের স্বতঃস্ফূর্ত খুশি জাহির করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+