ধর্মীয় স্থানের কাছে ব্যক্তির ধড়হীন মুণ্ড, চাঞ্চল্য তেলাঙ্গানায়
এক ব্যক্তির কাটা মাথা উদ্ধার নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়াল তেলাঙ্গানার নালগোণ্ডা এলাকায়।
এক ব্যক্তির কাটা মাথা উদ্ধার নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়াল তেলাঙ্গানার নালগোণ্ডা এলাকায়। এলাকার বট্টুগুড়াতে এক ধর্মীয় স্থানের কাছে এই ব্যাক্তির রক্তাক্ত মাথা উদ্ধার হয়েছে। রাস্তার ধারে এভাবে কারোর মাথা পড়ে থাকতে দেখে স্বভাবতই অবাক হয়ে যান এলাকার মানুষ।

পুলিশ জানিয়েছে, ওই ধড়বিচ্ছিন্ন ব্যাক্তি পি রমেশ নামে পরিচিত। তাঁর বয়স ২৫ বছর। এরপরই পুলিশ ব্যক্তির দেহের বাকি অংশের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তার খোঁজ নিতেও তদন্ত শুরু করেছে পুলিশ। তল্লাশির কাজে নামানো হয়েছে পুলিশ-কুকুর। এদিকে, গোটা এলাকা জুড়ে এই খুন ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২৫ বছরের পি রমেশ পেশায় ট্র্যাক্টর চালক। তাঁকে নক্কারজনকভাবে খুন করা হয় বলে খবর। তাঁর ট্র্যাক্টরটি নিয়ে যেমন সন্দেহ রয়এছে পুলিশের, তেমনই ধর্মীয় সঅথানের কাছে তাঁর দেহাবশেষ উদ্ধার নিয়েও উঠছে নান প্রশ্ন। কিছুদিন আগে নালগোণ্ডায় আরেকটি খুনের ঘটনা ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। সেই খুনের ঘটনায় বোল্ডার ব্যবহার করা হয় বলে খবর। সেই ঘটনার সঙ্গে এই খুনের ঘটনার কোনও যোগ রয়েছে কী না খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications