তেলঙ্গানায় বৃক্ষরোপনে এসে গ্রামবাসীদের হাতে আক্রান্ত মহিলা বনকর্মীরা

তেলঙ্গানার আদিলাবাদ েজলায় বৃক্ষ রোপন অভিযানে গিয়েছিলেন বনবিভাগের কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে আদিলাবাদ জেলার বিভিন্ন গ্রামে বৃক্ষরোপন করছিলেন তাঁরা। এই অভিযােন সামিল হয়েছিলেন বনদপ্তরের মহিলাকর্মীরাও।

তেলঙ্গানার আদিলাবাদ জেলায় বৃক্ষ রোপন অভিযানে গিয়েছিলেন বনবিভাগের কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে আদিলাবাদ জেলার বিভিন্ন গ্রামে বৃক্ষরোপন করছিলেন তাঁরা। এই অভিযােন সামিল হয়েছিলেন বনদপ্তরের মহিলাকর্মীরাও। কিন্তু কোথা সরসালা গ্রামে পৌঁছতেই বনকর্মীদের দেখে তেড়ে আসেন গ্রামবাসীরা। লাঠিসোটা নিয়ে এসে মহিলা বনকর্মীদের বেধড়ক মারধর করতে থাকেন তাঁরা। সোশ্যাল মিিডয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনিতা নামে এক মহিলা বনকর্মীকে মারধরের সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে টিআরএস নেতা কোনেরেয়ু কৃষ্ণার বিরুদ্ধে।

তেলঙ্গানায় বৃক্ষরোপনে এসে গ্রামবাসীদের হাতে আক্রান্ত মহিলা বনকর্মীরা

ভিডিওতে দেখা গিয়েছে অনিতা নামে ওই মহিলা বনকর্মী একটি ট্রাক্টরে চেপে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ক্রমাগত লাঠি দিয়ে মেরে চলেছেন গ্রামবাসীরা। অনিতার সঙ্গে থাকা অন্য বনকর্মীদেরও বেধড়ক মারধর করা হয়। অনিতা জানিয়েেছন গ্রামবাসীদের উস্কানি দিচ্ছিলেন স্থানীয় টিআরএস বিধায়কের ভাই। গুরুতর আহত অবস্থায় বনকর্মীের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস কেন গ্রামবাসীরা হঠা‌ৎ করে উত্তেজিত হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। গ্রামে বনদপ্তরের যে ২০ হেক্টর জমি রয়েছে তাতেই বৃক্ষরোপন করতে গিয়েছিলেন তাঁরা। পুরোটাই সরকারি প্রকল্পের আওতায় কাজ হচ্ছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+