তেলাঙ্গানায় গণধর্ষণের পর পুড়িয়ে খুন আরও ৯ মহিলা!পশুচিকিৎসক কাণ্ডে অভিযুক্তদের 'বয়ান' ঘিরে চাঞ্চল্য
তেলাঙ্গানার শামশাবাদে হাইওয়েতে তরুণী চিকিৎসককে অপহরণ করে , গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা গোটা দেশকে আতঙ্কিত করেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছিল সমালোচনার ঝড়।
তেলাঙ্গানার শামশাবাদে হাইওয়েতে তরুণী চিকিৎসককে অপহরণ করে , গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা গোটা দেশকে আতঙ্কিত করেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছিল সমালোচনার ঝড়। এরপরই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে যাদের এনকাউন্টারে হত্যা করতে বাধ্য হয় তেলাঙ্গানা পুলিশ। এবার সেই অভিযুক্তদের বয়ান ঘিরেই উঠছে চাঞ্চল্যকর তথ্য।

আরও ৯টি গণধর্ষণ হয়েছে একইভাবে!
তেলাঙ্গানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গণধর্ষণকান্ডে ধৃত চেন্নাকেশভুলু ও মহম্মদ আরিফ জানিয়েছিল যে , হায়দরাবাদের পশু চিকিৎসকই তাদের প্রথম শিকার নয়। এর আগে ৯ জন মহিলাকে একইভাবে ধর্ষণ করে খুন করা হয় পুড়িয়ে। যদিও তারপর তারা সেই ঘটনা থেকে রেহাই পেয়ে যায়।

কোন তদন্ত সূত্রে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য
যে দিন তেলাঙ্গানা পুলিশের কাছে গণধর্ষণ ও পুড়িয়ে হত্যার মামলাটি দায়ের হয়, তার আগে খেকে আরও ১৫ টি গণধর্ষণ সংক্রান্ত মামলার তদন্তে পুলিশ ছিল। সেখানেও দেখা গিয়েছে একইভাবে নিখোঁজ মহিলাদের দেহ দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে। এরপরই পুলিশ ধৃত আরিফদের জিজ্ঞাসাবাদ করে। আর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সমস্ত তথ্য বের করে ফেলে ধৃতরা।

আর কোথায় কোথায় ঘটেছে ধর্ষণের ঘটনা?
তেলাঙ্গানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শামশাবাদের ঘটনা ছাড়াও, তেলাঙ্গানার ওয়ারঙ্গাল সংলগ্ন রাঙ্গারেড্ডি জেলা, সাঙ্গারেড্ডি জেলা, মেহবুবনগর জেলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। আর তার সঙ্গেই যুক্ত আরিফরা। যারা ট্রক চালক হিসাবে ওই এলাকা দিয়ে প্রায়ই যাতায়াত করতেন।












Click it and Unblock the Notifications