Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Election Results 2023: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেবন্ত রেড্ডিই! বুধেই হবে শপথ

Telangana Election Results 2023: সমস্ত জল্পনায় ইতি! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেভনাথ রেড্ডি। তিন রাজ্যে মুখ থুবড়ে পড়লেও তেলেঙ্গানায় মুখ রক্ষা কংগ্রেসের। ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। আর এরপরেই সে রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে দীর্ঘ জল্পনার পরেই রেভনাথ রেড্ডিই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হবেন বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বুধবার রেভনাথ রেড্ডির (Revanth Reddy) নেতৃত্ব তেলেঙ্গানায় নতুন সরকার শপথন নেবে। এমনটাই জানা গিয়েছে।

Telangana Election Results 2023

মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই নির্বাচনে (Telangana Election Results 2023) লড়েছিল কংগ্রেস। যদিও কংগ্রেসের এই জয়ের জন্য কর্নাটক মডেলই কাজ করেছে বলে দাবি করা হয়েছে। বিপুল ভোটে তেলেঙ্গানায় জয়ের পরেই মুখ্যমন্ত্রী পদে রেভনাথ রেড্ডির (Revanth Reddy) নাম সামনে আসে। এমনকি সোমবার সন্ধ্যায় তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বলেও জল্পনা তৈরি হয়। কিন্তু হঠাৎ করে তেলেঙ্গানায় পিছিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পদের শপথগ্রহণ। হঠাত কি কারণে এহেন সিদ্ধান্ত? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে তেলেঙ্গানায় (Telangana Election Results 2023) ছুটে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। দীর্ঘ আলোচনার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেভনাথ রেড্ডি (Revanth Reddy)-র নামেই শিলমোহর দিয়েছে কংগ্রেস হাই-কমান্ড। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, উত্তম কুমার রেড্ডি (Uttam Kumar Reddy) এবং ভক্ত ভিকরার্মকা (Bhatti Vikramarka)- কাউকে ডেপিটি মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে বলে খবর। এছাড়াও সিনিয়ার নেতাদের মন্ত্রিসভার গুরু দায়িত্ব দেওয়া হতে পারে। এমনটাই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। তবে কে কোন দায়িত্ব পাবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

বলে রাখা প্রয়োজন, সোমবার কংগ্রেসের নব নির্বাচিত (Telangana Election Results 2023) বিধায়করা হায়দরাবাদের গান্ধী ভবনে বৈঠক হয়য়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পড়শি রাজ্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি, কর্ণাটকের মন্ত্রী কেজে জর্জ, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি এবং আইসিসির পর্যবেক্ষকরা। ঘণ্টাখানেক নিজেদের মধ্যে আলোচনা করেন কংগ্রেস বিধায়ক ও নেতৃবৃন্দ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+