Telangana Election Results 2023: কে হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী? হাইকমান্ডের কোর্টেই বল পাঠাল রাজ্য নেতৃত্ব
উত্তর ভারতে তিন রাজ্যে হারলেও কংগ্রেসের মানরক্ষা করেছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা। স্বাধীন তেলেঙ্গানা গঠনের পর এই রাজ্যে প্রথমবার ক্ষমতা হাতে এসেছে কংগ্রেসের। কিন্তু কে হবেন তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী? রবিবার ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। একাধিক নাম উঠে আসছে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে।
তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। একাধিক নাম নিয়ে চলছে গুঞ্জন। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডি-র নাম সামনে আসছে। ইতিমধ্যে তাঁকে নিয়ে কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বাস দেখিয়েছেন ফল ঘোষণার পর থেকেই। এমনকি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নামেও স্লোগান তুলছেন কর্মীরা।

সোমবার কংগ্রেসের নব নির্বাচিত বিধায়করা হায়দরাবাদের গান্ধী ভবনে বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পড়শি রাজ্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি, কর্ণাটকের মন্ত্রী কেজে জর্জ, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি এবং আইসিসির পর্যবেক্ষকরা। ঘণ্টাখানেক নিজেদের মধ্যে আলোচনা করেন কংগ্রেস বিধায়ক ও নেতৃবৃন্দ।
কিন্তু বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নাম বা কংগ্রসের পরিষদীয় নেতা কে হবেন তা চূড়ান্ত হল না। তেলেঙ্গানা কংগ্রেসের পক্ষ থেকে বল হাইকমান্ডের কোর্টে পাঠানো হয়েছে। মল্লিকার্জুন খার্গেই ঠিক করবেন এউ নাম। অর্থ্যাত পরোক্ষভাবে ১০ জনপথ থেকেই চূড়ান্ত হবে তেলেঙ্গানায় কে হবেন মুখ্যমন্ত্রী বা পরিষদীয় নেতা। এবিষয়ে কংগ্রেস সভাপতি যে সনিয়া-রাহুলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বৈঠক শেষে বেরিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, 'নব নির্বাচিত সমস্ত বিধায়করা সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি মল্লিকার্জুন খার্গে বিধানসভার পরিষদীয় নেতার নাম বাছবেন। আমার সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে শীর্ষ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'একইসঙ্গে তিনি বলেন, 'আমরা তেলেঙ্গানার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকার গঠন করার সুযোগ দেওয়ার জন্য।'
প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ ভিআইচ রাও মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে আছেন। ভিএইচ রাও অবশ্য বলেছেন, 'পরিষদীয় দলের বৈঠেকে আলোচনা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি মুখ্যমমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications