Telangana Election Results 2023: আগামীকালই শপথ, রেবন্তই হচ্ছেন তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী
Telangana Election Results 2023: রেবন্তেই শিলমোহর। অবশেশে অনেক জল ঘোলার পর তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছে রেবন্তই। আগামীকালই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের সঙ্গে সঙ্গে এক কথায় কংগ্রেস মুক্ত দক্ষিণ ভারত হয়ে গিয়েছে।
দক্ষিণ ভারতের আর কোনও রাজ্যেই কংগ্রেস থাকল না। কিন্তি উল্টো দিক দিয়ে আবার কংগ্রেস মুক্ত উত্তর ভারত করে ফেলেছে বিজেপি। িহমাচল প্রদেশ ছাড়া আর কোনও রাজ্যই কংগ্রেসের দখলে নেই। হিন্দি বলয়ের সবকটি রাজ্যই বিজেপি দখল করে ফেলেছে।

তেলেঙ্গানায় কংগ্রেসের ঐতিহাসিক জয় নিয়ে একদিকে যেমন কংগ্রেস শিবিরে উন্মাদনা তুঙ্গে। তেমনই হিন্দি বলয়ে বিপর্যয় নিয়েও উদ্বেগ রয়েছে। লোকসভা ভোটে এক প্রকার উত্তর বনাম দক্ষিণ ভারতের লড়াই হতে চলেছে। কারণ কংগ্রেসের সবকটি রাজ্যেই কংগ্রেস অথবা অবিজেপি দখলে রয়েছে।
রেবন্তকে মুখ্যমন্ত্রী করা নিজে প্রথমে চাপান উতোর তৈরি হয়েছিল। হঠাৎ করেই স্থগিত করে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপরেই জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। রেবন্ত মুখ্যমন্ত্রী হোন অনেকেই নাকি চাইছিলেন না তাই তড়িঘড়ি রেবন্তের শপথ গ্রহণ স্থগিত রেখে দিল্লি ছুটে যান কর্নাটকের কংগ্রেস প্রধান ডি শিবকুমার। সেখানে হাইকমান্ডের সঙ্গে গতকাল বৈঠক করেছেন তিনি।
গতকালই অবশ্য জানানো হয়েছিল যে রেবন্তই হবেন মুখ্যমন্ত্রী। তবে কবে শপথ গ্রহণ সেটা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তারপরে চূড়ান্ত করে জানানো হয় যে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন রেবন্ত। আজই তিনি যাবেন রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে।












Click it and Unblock the Notifications