Telangana Election Results 2023: স্থগিত মুখ্যমন্ত্রী পদের শপথ, হঠাৎ কী ঘটল তেলেঙ্গানায়?

েতলেঙ্গানায় ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই নির্বাচনে লড়েছিল কংগ্রেস। যদিও কংগ্রেসের এই জয়ের জন্য কর্নাটক মডেলই কাজ করেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল যে তেলেঙ্গানায় পিছিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী পদের শপথগ্রহণ।

কংগ্রেসের বিপুল জয়ের পর তেলেঙ্গানার নেতা রেভনাথ রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হয়েছিল বলে জল্পা শুরু হয়েছিল। কিন্তু গতকালের পর সব সমীকরণ উল্টে গিয়েছে। হঠাৎ করে েরভনাথ রেড্ডিকে মুখ্যমন্ত্রী পথে শপথ গ্রহণ করানোর অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

 Telangana Election Results 2023

কর্নাটকের কংগ্রেস প্রধান ডি শিবকুমারের ঘনিষ্ঠমহল সূত্রে খবর পাওয়া গিয়েছে যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে দিল্লিতে তলব করা হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে হঠাৎ করে কেন ডিকে শিবকুমারকে তলব করা হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ডিকে শিবকুমার জানিয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনে সাফল্য এসেছে। কাজেই কে মুখ্যমন্ত্রী হবেন সেটাও আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পার্টির হাইকমান্ড এবং নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে আলাপ আলোচনার পরেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তিনি।

এদিেক তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পরেই শোনা যাচ্ছিল রেভনাথ রেড্ডি সোমবার সকাল সাড়ে আটটায় রাজভবনে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী পদে। কিন্তু তার পরেই হঠাৎ করে শোনা যায় সেই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। এবং দিল্লিতে হাইকমান্ডের সঙ্গে আলোচনার পরেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+