Telangana Election 2023: মহিলাদের জন্য বিশেষ প্যাকেজ! BJP-র থেকে অর্থ নেওয়ার অভিযোগে রাহুলের নিশানায় AIMIM
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রাহুল গান্ধী এআইএমআইএমের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন। পাশাপাশি রাহুল গান্ধী তেলেঙ্গানার মহিলাদের জন্য চার হাজার চাকার মাসিক প্যাকেজের ঘোষণা করেছেন।
ওয়েইসি রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে গিয়ে প্রশ্ন করেছেন, ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমানবিক চুক্তি এবং অন্য ইস্যুতে তৎকালীন ইউপিএ সরকারকে সমর্থন করতে তাঁর দলকে (এআইএমআইএম) কত টাকা দেওয়া হয়েছিল।

পিটিআই-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে তেলেঙ্গানায় নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী এআইএমআইএমের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, যেখানেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেয়, সেখানেই ওয়েইসির দল টাকা নেয় এবং নিজেদের প্রার্থী দেয়। এই অভিযোগের জবাব দিতে গিয়ে হায়দরাবাদের সাংসদ ওয়েইসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টও করেন।
আমেঠি লোকসভা আসন থেকে রাহুল গান্ধীর পরাজয়ের বিষয়ে ওয়েইসি জিজ্ঞাসা করেছেন, তিনি (রাহুল) কি আমেঠির নির্বাচনে বিনা পয়সায় হেরেছেন, নাকি এর জন্য টাকা নিয়েছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিকে রাজি করাতে তার দল কত টাকা পেয়েছিল?
অন্যদিকে রাহুল গান্ধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি সরকারকে তেলেঙ্গানায় বড় আকারের দুর্নীতিতে লিপ্ত এবং জনগণের আকাঙ্খার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন। কোল্লাপুরে এক নির্বাচনী সভায় রাহুল গাান্ধী বলেছেন, কালেশ্বরম প্রকল্পে বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ও তার দল তেলেঙ্গানার গরিব, কৃষক ও শ্রমিকদের থেকে ১ লক্ষ কোটি টাকা চুরি করেছেন।
বৃহস্পতিবার প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে রাজ্যের জনগণকে প্রতিটি পয়সা ফেরত নিশ্চিত করবে। কালেশ্বরম প্রকল্পের মেডিগড্ডা ব্যারেজের কাছে আম্বাতিপল্লি গ্রামে মহিলাদের এক সমাবেশে মহিল্লা সাদাসুকে সম্বোধন করে রাহুল গান্ধী বলেন, তিনি ব্যক্তিগতভাবে জায়গাটি দেখতে চান, যা মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির প্রতীক।
তেলেঙ্গানার মহিলাদের জন্য চার হাজার টাকার বিশেষ মাসিক প্যাকেজের ঘোষণা করে রাহুল গান্ধী বলেছেন, যেহেতু তাঁরা রাাজ্যের মেরুদণ্ড এবং ভবিষ্যতের যত্ন নেন, তাই তারা তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবেন। এছাড়াও রাহুল গান্ধী আশ্বাস দিয়ে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে যে গ্যাস সারা দেশে হাজার টাকায় বিক্রি হচ্ছে, তা তেলেঙ্গানায় ৫০০ টাকায় দেওয়া হবে। মহিলারা রাজ্য জুড়ে বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের সুবিধা পাবেন, তাতে প্রতি মাসে হাজার টাকা করে বাঁচাতে পারবেন।
রাহুল গান্ধী বলেছেন, তেলেঙ্গানায় এই লড়াই কংগ্রেস আর বিআরএসের মধ্যে নয়, একদিকে কংগ্রেস এবং অন্যদিকে বিআরএস, বিজেপি এবং এআইএমআইএম। এই তিনটি দল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে ছিল বলেও মন্তব্য করেন রাহুল। তাই কংগ্রেসকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications