Telangana Election 2023: ওয়েইসির ভয়ে তেলেঙ্গানায় মুসলিম সংরক্ষণ! BJP-র শাসনে কাদের সুবিধা, জানালেন অমিত শাহ
Telangana Assembly Election 2023: ওয়েইসির ভয়ে কেসিআর রাজ্যে চার শতাংশ সংরক্ষণ দিয়েছেন। এদিন তেলেঙ্গানার হুজুরাবাদের নির্বাচনী সমাবেশে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই চার শতাংশ সংরক্ষণের অবসান ঘটানো হবে।
অমিত শাহ আরও বলেন, ওই সংরক্ষণের সুবিধা দেওয়া হবে ওবিসি, এসসি ও এসটি সম্প্রদায়ভুক্তদের। পাশাপাশি তিনি বলেন, কেসিআর ক্ষমতায় ফিরুক তা কেউ চায় না। নির্বাচনী সভা থেকে অমিত শাহ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পাশাপাশি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে তীব্র আক্রমণ করেন।

অমিত শাহ অভিযোগ করেন, কেসিআর এবং ওয়েইসি রাজ্যের অনগ্রসর শ্রেণি, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতিদের জন্য কোন কাজ করেননি। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী করা হবে। প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তেলেঙ্গানায় করা জনসভা থেকে এই একই কথা বলেছেন।
অমিত শাহ শাসক বিআরএসের নাম করে বলেন, এদেরকে ভিআরএস দেওয়ার সময় এসেছে। তাদের গাড়ি করে গ্যারেজে পাঠানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিআরএস, এআইএমআইএম এবং কংগ্রেস পরিবারবাদী দল। এই তিন দলই দুর্নীতিতে বিশ্বাস করে। এদেরকে ভোট দেওয়া মানে দুর্নীতিকে ভোট দেওয়া বলেছেন তিনি।
অমিত শাহ বলেন, ১৯৪৮-এর ১৭ সেপ্টেম্বর হায়দরাবাদ ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল। কিন্তু কেসিআর ওয়েইসির ভয়ে হায়দরাবাদ মুক্তির দিবস উদযাপন করেন না। তিনি বলেন, কেসিআরকে আবার মুখ্যমন্ত্রী করতে ক্ষমতাসীন বিআরএস এবং কংগ্রেসের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কেসিআর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করবেন।
অমিত শাহ বলেন, আপাতত প্রধানমন্ত্রী পদ খালি নেই। তিনি বলেন, ২০২৪ সালেও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ৩০ নভেম্বর। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications