Telangana Election 2023: বিভাজনের রাজনীতি করছেন! টাওয়ারে উঠে দৃষ্টি আকর্ষণ আর নেমেই মোদীকে নিশানা তরুণীর
Telangana Assembly Election 2023: শনিবার সেকেন্দ্রাবাদে বিজেপির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে টাওয়ারের ওপরে উঠেছিলেন তরুণী। নেমেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন। বললেন প্রধানমন্ত্রী বিভাজনমূলক রাজনীতি করেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ওই তরুণী বলেছেন, মোদী দেশকে বিভ্রান্ত করেছেন।
শনিবার প্রধানমন্ত্রী মোদী বারে বারে ওই তরুণীকে টাওয়ার থেকে নেমে যেতে অনুরোধ করেছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার করা হয়। প্রধানমন্ত্রী ওই তরুণীকে বলেছিলেন, নিচে নেমে বসতে। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন এই ধরনের কাজে কোনও লাভ নেই।

টাওয়ার থেকে নেমে ওই তরুণী মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন। ওই তরুণী বলেন, দেশকে বিপথগামী করার এবং ধর্ম ও বর্ণের মানুষকে বিভক্ত করছেন প্রধানমন্ত্রী মোদী। ওই তরুণী বলেন, মোদী ক্ষমতায় আসার পর থেকে বর্ণ ও ধর্মের নামে মানুষকে ভাগ করা ও উস্কে দেওয়া হচ্ছে।
ওই তরুণীর অভিযোগ প্রতিদিন খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটলেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। মোদী সরকারের অধীনে সমস্ত সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করা হচ্ছে।, সেখানে তাঁর মতো দরিদ্র লোকের কোনও জায়গা নেই।
তেলেঙ্গানার তফশিলি জাতির সব থেকে বড় সংগঠন মাদিগাস সম্প্রদায়ের মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি আয়োজিত সভায় ভাষণ দিতে মোদী গিয়েছিলেন সেকেন্দ্রাবাদে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সময় মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি নেতা মান্দা কৃষ্ণ মাদিগা কান্নায় ভেঙে পড়েন।
Same "बेटी" !
— Sakshi (@ShadowSakshi) November 12, 2023
The girl who climbed the pole criticizing Narendra Modi for dividing people on religion and caste lines https://t.co/a03WYlK89U pic.twitter.com/4re6LDv63u
প্রধানমন্ত্রী মোদী জনসমাবেশকে সম্বোধন করে বলেন, তিনি সেখানে কিছু চাইতে যাননি। তিনি গিয়েছেন, রাজনৈতিক দলগুলির জন্য ক্ষমা চাইতে, যা স্বাধীনতার পর থেকে মান্দা কৃষ্ণ মাদিগাকে প্রতারিত করেছে। মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি তিন দশকের বেশি সময় ধরে তফশিলি জাতি সম্প্রদায়ের সংরক্ষণের উপ শ্রেণিকরণের দাবি করে আসছে।












Click it and Unblock the Notifications