Telangana Election 2023: পিচ ভাল, চলছে কঠোর পরিশ্রম! তেলেঙ্গানা নিয়ে আর কী বললেন কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিন
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন ভারত অধিনায়ক মহঃ আজহারউদ্দিন। হায়দরাবাদের জুবিলি হিলস আসন থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস।
দেশের হয়ে ৪৭ টি টেস্ট ও ১৭৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব প্রদানকারী আজহারউদ্দিন রাজ্যে ক্ষমতাসীন বিআরএসের মাগান্তি গোপীনাথের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তবে সংবাদ মাধ্যমকে তিনি ৩০ নভেম্বরের ভোটে ভাল ফলের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।

প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জকে দূরে সরিয়ে দিয়ে আজহার বলেছেন, পিচ খুব ভাল। তিনি কঠোর পরিশ্রম করছেন। ইনশাআল্লাহ, আশা করছেন জয়ী হবেন। পাক্কা রাজনীতিকের ভাষায় তিনি বলেছেন, গত নয় বছরে এখানে কোনও কাজ হয়নি। মানুষ বিরক্ত ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরও বলেছেন, শুঘু বিআরএস প্রার্থীই নন, তাঁর লোকেরা ভয় দেখাচ্ছে। পুলিশের সঙ্গে সহযোগিতায় ভুয়ো মামলা দেওয়ার অভিযোগও তিনি করেছেন। কংগ্রেস প্রার্থী আজহারউদ্দিন বলেছেন, একজন বিধায়ক এমনটা হওয়া উচিত নয়।
ভোট বিশ্লেষকরা বলছেন, হায়দরাবাদের জুবিলি হিলস এলাকা হায়দরাবাদের অন্যতম পশ এলাকা। সেখানে একলক্ষের বেশি মুসলিম ভোটারের বাস। কংগ্রেস চিন্তাভাবনা করেই এমন আসন থেকে আজহারউদ্দিনকে প্রার্থী করেছে। পাশাপাশি তারা বলছেন, আজহারকে বেছে নেওয়ার একমাত্র কারণ তাঁর মুসলিম পরিচয় নয়। শহরের সঙ্গেও তাঁর মানসিক সংযোগ রয়েছে।
জুবিলি হিলস আসনে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএমও প্রার্থী দিয়েছে। এই আসনে তারা প্রার্থী করেছে পুর কাউন্সিলর মহঃ রাশেদ ফারাজউদ্দিনকে। শহরের শাইকপেট এলাকার ভোটারদের ওপরে তাঁর প্রভাব রয়েছে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আজহারউদ্দিন এআইএমআইএম প্রার্থীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কেবল ভোট ভাগ করতে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করতে প্রার্থী দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে গত কয়েকবছর ধরে তারা (এআইএমআইএম) এই কাজই করে আসছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস প্রার্থী।
বিআরএসকে নিশানা করতে গিয়ে তিনি বলেছেন, সরকারের অনেক কল্যাণমূলক পরিকল্পনাও দিতে ব্যর্থ তারা। এখানকার মানুষ শুধু কথাও শুনেছে, কিন্তু কাজে কিছু দেখেনি। তেলেঙ্গানায় কংগ্রেসের পরবর্তী সরকারের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন আজহারউদ্দিন।
২০২৩-এর বিধানসভা নির্বাচনে নিজ রাজ্যে ভোটে তাঁর অভিষেক। এর আগে ২০০৯ সালে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন আজহার। তবে ২০১৪ সালে রাজস্থানের সওয়াই মাধাপুর থেকে তিনি হেরে গিয়েছিলেন। এই ব্যর্থতা থেকেই শিক্ষা নেওয়ার কথা বলছেন আজহার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications