Telangana CM Oath Ceremony: ৫৪ বছরেই মুখ্যমন্ত্রী, জানেন রেবন্তের সম্পত্তির পরিমাণ কত?
আর কিছুক্ষণের মধ্যেই তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। বয়স মাত্র ৫৪ বছর। তেলেঙ্গানার সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেবন্ত। তাঁর কাধে ভর করেই এক কথায় তেলেঙ্গানায় বিজয় রথ উড়িয়েছে কংগ্রেস।
রেবন্তের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়া নিয়ে প্রথমে দ্বিধা তৈরি হয়েছিল। পরে সেই জটিলতা কাটিয়ে রেবন্তকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। আজই তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। রেবন্তের ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মল্লু ভাট্টি।

হায়দরাবাদে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতাও উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। সিপিআই নেতা ডি রাজাও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গিয়েছেন নেতারা। ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন ভিভিআইপিরাও। রেবন্তের রাজনৈতিক কেরিয়ার কিন্তু বেশ রোমাঞ্চকর। তাঁর পরিবারের কেউ কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত নন।
একেবারেই কৃষক পরিবারের ছেলে রেবন্ত। মাঝে একবার রিয়েল েস্টেটে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন তিনি। কিন্তু সফল হননি। ২০০১ সালে কেসিআরের পৃথক তেলেঙ্গানা আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। সেটাই ছিল তাঁর প্রথম রাজনীতিতে পা রাখা। ২০০৬ সাল পর্যন্ত কেসিআরের সঙ্গেই আন্দোলন করেছেন তিনি। তারপরেই তিনি কেসিআরের সঙ্গ ছেড়ে দেন।
যদিও রেবন্তের স্ত্রী কংগ্রেস পরিবারের মেয়ে। ১৯৯২ সালে তিনি বিয়ে করেছিলেন গীতা রেড্ডিকে। যিনি কংগ্রেস নেতা জয়পাল রেড্ডির তুতো বোন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন রেবন্ত। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি। ২০০৯ এবং ২০১৪ সালে টিডিপির টিকিটে কোডানাঙ্গান কেন্দ্রে জিতেছিলেন তিনি। অবশ্য নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন টিডিপির সমর্থন নিয়ে।
কিন্তু ২০১৮ সালে আর তিনি জিততে পারেননি। ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। এবং মালকাজগিরি থেকে সাংসদ নির্বাচিত হন। কেসিআরের ক্ষমতায় থাকালীন একাধিকবার গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁকে। েমনকী নিজের মেয়ের বিয়েতেও যোগ দিতে পারেননি রেবন্ত। ৫০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications