মোদীর ‘হিন্দু-মুসলিম রোগ’ আছে! ভোটের মুখে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্ব্যর্থহীন ভাষায় নিশানা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর কথায়, নরেন্দ্র মোদির একটি ‘হিন্দু-মুসলিম রোগ’ রয়েছে।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্ব্যর্থহীন ভাষায় নিশানা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর কথায়, নরেন্দ্র মোদির একটি 'হিন্দু-মুসলিম রোগ' রয়েছে। তার জেরেই তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তেলেঙ্গানাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি না রাখার জন্য তিনি প্রকারান্তরে দায় চাপান প্রধানমন্ত্রীর উপরই।

মুসলিম সংরক্ষণে কেন্দ্রকে তোপ কেসিআরের

মুসলিম সংরক্ষণে কেন্দ্রকে তোপ কেসিআরের

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্বাচনী জনসভায় বলেন, তেলঙ্গানায় মুসলিমদের জন্য চাকরি ও শিক্ষার ১২ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি কেন্দ্রের বিলম্বের কারণে। কেন্দ্রীয় সরকার অযৌক্তিকভাবে তাঁদের উন্নয়নে বাধ সাধছে।

মোদীকে ৩০টি চিঠি, প্রতিক্রিয়া অমিল

মোদীকে ৩০টি চিঠি, প্রতিক্রিয়া অমিল

কেআরসি বলেন, আমি মোদিজির কাছে ৩০টি চিঠি লিখেছি, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাইনি। হিন্দু ও মুসলমানদের নিয়ে বিতর্কের নিয়েই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সরকারের। তেলেঙ্গানার উন্নয়নে কেন্দ্রের কোনও দৃষ্টি নেই। নতুন রাজ্য হওয়ায় যে সুবিধা দেওয়া দরকার, তা দেয়নি কেন্দ্রীয় সরকার।

সবাইকে নিয়ে চলার মতো হৃদয় নেই

সবাইকে নিয়ে চলার মতো হৃদয় নেই

এর আগেও তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে এক হয়ে চলার মতো হৃদয় নেই। কেন্দ্রের সরকার বিভাজনের রাজনীতি করছে। এদিন নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নেন মুখ্যমন্ত্রী।

কেসি রাওকে পাল্টা তোপ বিজেপির

কেসি রাওকে পাল্টা তোপ বিজেপির

এদিন কেসি রাওয়ের মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। কেসিআরের মন্তব্যের নিন্দায় তিনি বলেন, ভোটের জন্য রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কেসি রাও। তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর এই মন্তব্য অসাংবিধানিক এবং নিন্দনীয়। টিআরএসের বোঝা উচিত, তেলঙ্গানার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি গ্রহণ করবে না।

ওয়াইসির সমর্থ কেসি রাওকে

ওয়াইসির সমর্থ কেসি রাওকে

জেপি নাড্ডা আরও বলেন, সংরক্ষণের এই দাবি মুসলমানদেরকে যেমন সুসংহত করবে না, তেমনই দেশের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করে দেবে। হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দীন ওয়াইসি টুইট করেন, ‘মোদির হিন্দু-মুসলিম রোগ নিয়ে কেসিআর ঠিকই বলেছেন। এই রোগের জন্য একমাত্র প্রতিকার হল সংবিধান।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+