বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের! বিজেপি মুক্ত ভারতের আহ্বান
পটনায় বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও K ChandraShakhar Rao)। তেলেঙ্গারা মুখ্যমন্ত্র
পটনায় বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও K ChandraShakhar Rao)। তেলেঙ্গারা মুখ্যমন্ত্রী সেখানে বিজেপি মুক্ত ভারত (BJP mukt Bharat) গড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, নীতীশ কুমার দেশের একজন সিনিয়র নেতা। তারা দেশের সব বিরোধীদের একত্রিত করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

সাহায্য প্রদান
কেসিআর, নীতীশ কুমার এবং তেজস্বী যাদব গালওয়ান ওপত্যকায় নিহত সৈন্যদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেন। এছাড়াও কেসিআই বিহারের ১২ জন শ্রমিকের আত্মীয়কে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও তুলে দেন। হায়দরাবাদের একটি গোডাউনে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তাঁরা।
কেসিআর বলেছেন, শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর কাছে বার্তা যাওয়া উচিত। এই কাজ দেশের সেনাবাহিনীর আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে বলেও জানান কেসিআর।

কেসিআরের নিশানায় কেন্দ্র
কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে গিয়ে কেসিআর বলেছেন, কেন্দ্রীয় সরকার, নিজেদেরকে দক্ষ সরকার বলে দাবি করে। কিন্তু তারা কোভিড মহামারীর সময় বিশেষ ট্রেন চালানোর অনুরোধ অপেক্ষা করেছিল। কিন্তু তেলেঙ্গানা সরকার পরিযায়ী শ্রমিকদের অবস্থা বুঝতে পেরে বিহার ও অন্য রাজ্যের শ্রমিকদের ফেরাতে ব্যস্থা নিয়েছিল।

কেসিআর-এর প্রশংসায় নীতীশ
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, ২০০১ সালে কেসিআর পৃথক তেলেঙ্গানা গঠনের জন্য লড়াই শুরু করেছিলেন। তাঁর কঠিন পরিশ্রমের ফলেও একটি পৃথ রাজ্য গঠন সম্ভব হয়েছিল। তেলেঙ্গানার কেসিআর সরকার মিশন ভগীরথ নামে পানীয় জল সরবরাহের প্রকল্প চালু করেছে। এব্যাপারে নীতীশ কুমার বলেন. তারা বিহারের সব জায়গায় গঙ্গার জল সরবরাহের জন্য চেষ্টা করছেন। তেলেঙ্গানার প্রকল্পের কাজ দেখতে শীঘ্রই সেখানে আধিকারিকদের পাঠানো হবে বলেও জানিয়েছেন নীতীশ কুমার।

নীতীশের নিশানায় মোদী সরকার
নীতীশ কুমার এদিন কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারের তীব্র নিন্দা করেন। তিনি অভিযোগ করে বলেছেন, রাজ্যগুলির প্রতি সংবেদনশীলতার অভাব রয়েছে কেন্দ্রের। নীতীশ কুমার বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে। কিন্তু সেই আবেদন মানেনি নরেন্দ্র মোদী সরকার। এর জন্য তিনি কঠোর সমালোচনা করেন। তিনি বলেছেন, বিশেষ মর্যাদা দেওয়া হলে, রাজ্যের দ্রুত উন্নয়ন করা যেতে পারত। তিনি আরও বলেছেন, অটলবিহারী বাজপেয়ী শরিক নেতাদের সম্মান দিতেন। কিন্তু বর্তমান সরকার শুরু প্রচার নিয়েই ব্যস্ত।












Click it and Unblock the Notifications