তেলেঙ্গানা বিল অসাংবিধানিক, মমতার তোপে কংগ্রেস, বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে যা লিখেছেন, তা হল সংক্ষেপে এই রকম: "আগেই বলেছিলাম, লোকসভায় তেলেঙ্গানা বিলের তথাকথিত পাশ হওয়াটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক এবং অবৈধ। বিরোধীরা সংশোধনী প্রস্তাব আনলেও তা গ্রাহ্য করা হয়নি। আরও বড় কথা হল, বন্ধ দরজার আড়ালে বিলটি পেশ করা হয়েছিল। এমনকী, সরাসরি লোকসভা টিভি-র লাইভ সম্প্রচার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই দিন গণতন্ত্রের নিয়মনীতিকে পিষে দেওয়া হয়েছিল। এই অবৈধ তথাকথিত পাশ হওয়া বিলটি তার পর রাজ্যসভায় তোলা হল এবং তথাকথিতভাবে পাশ হয়ে গেল। আমাদের দল এই মর্মে প্রতিবাদ জানিয়েছে যে, অবৈধভাবে লোকসভা পাশ হওয়া বিলটি কীভাবে রাজ্যসভায় আসতে পারে। আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছি যে, কংগ্রেস ও বিজেপি বোঝাপড়া করে কীভাবে তাদের রাজনীতিক স্বার্থ পূরণ করল। রাজ্যগুলোর ভবিষ্যৎ কী হবে, যদি দু'টো রাজনীতিক দল এভাবে জোট বেঁধে গুরুত্বপূর্ণ বিলগুলিকে বিকৃত করে? রাজ্যের স্বার্থে আঘাত করছে অথচ রাজ্যগুলির ভরসা অর্জন করা যাচ্ছে না, এমন আইনের মানে কী? যখন ভোট দরজায় কড়া নাড়ছে, তখন তারা এক তরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এটা কি স্বচ্ছ, নীতিপূর্ণ, সাংবিধানিক? এই খারাপ বোঝাপড়া নিঃসন্দেহে দেশের পক্ষে অশনিসঙ্কেত।"
প্রসঙ্গত, গতকাল রাজ্যসভায় তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনার সময় প্রবল হট্টগোল বাধিয়ে দেন তৃণমূল সাংসদরা। ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায় প্রমুখ তেলেঙ্গানা বিলের কপি ছিঁড়ে ওয়েলে ছড়াতে থাকেন। লাগাতার চিৎকার করে স্লোগান দেন।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications