তেলাঙ্গানার তখতে কে বসছেন! স্থানীয় তেলুগু চ্যানেল এগিয়ে রাখছে কাদের

স্থানীয় তেলুগু চ্যানেলগুলি কাকে পছন্দের দল হিসাবে সরকারে বেছে নিতে চলেছে তা জেনে নেওয়া যাক।

জাতীয় সর্বভারতীয় চ্যানেলগুলি তেলাঙ্গানার ভোটের টিআরএস এর পক্ষেই মত দিয়েছে। টাইমস নাউ থেকে রিপাবলিক সকলে জানাচ্ছে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতিকে ফের একবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। ফের একবার মুখ্যমন্ত্রীর তখতে বসতে চলেছে কে চন্দ্রশেখর রাও। তবে স্থানীয় তেলুগু চ্যানেলগুলি কাকে পছন্দের দল হিসাবে সরকারে বেছে নিতে চলেছে তা জেনে নেওয়া যাক একনজরে।

টিভি নাইন তেলুগু- আরা সমীক্ষা

টিভি নাইন তেলুগু- আরা সমীক্ষা

তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পেতে চলেছে ৭৫-৮৫টি আসন। কংগ্রেস পেতে চলেছে ২৫-৩৫টি আসন। বিজেপি এরাজ্যে পেতে চলেছে ২-৩টি আসন ও অন্যান্যরা পেতে চলেছে ৭-১১টি আসন।

টি নিউজের সমীক্ষা

টি নিউজের সমীক্ষা

টি নিউজের সমীক্ষা অনুযায়ী টিআরএস পেতে চলেছে ৫৫-৬৫টি আসন। বিরোধী কংগ্রেস ও টিডিপি-র পেতে চলেছে ৩৪-৪৪টি আসন। বিজেপি পেতে চলেছে ৫-৭টি আসন ও অন্যান্য দলগুলি পেতে চলেছে ১৩-১৬টি আসন।

টিভি ফাইভ নিউজ

টিভি ফাইভ নিউজ

স্থানীয় নির্বাচন নিয়ে টিভি ফাইভ নিউজের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে উলটপুরাণ। এখানে কংগ্রেসকে ৬৫টি আসন দেওয়া হয়েছে। টিআরএস পেতে চলেছে ৩৫টি আসন। বিজেপিকে ৭টি আসন দেওয়া হয়েছে। অন্যান্যরা পেতে পারে ১৪টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+