Telangana Assembly Elections 2023 Exit Poll: তেলেঙ্গানায় বিপাকে কেসিআর! বিধ্বস্ত বিজেপি, কংগ্রেস এগিয়ে

Telangana Assembly Elections 2023 Exit Poll: তেলেঙ্গানায় ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছিল এগজিট পোলের আভাস অনুযায়ী তার জলাঞ্জলি নিশ্চিত হবে রবিবার।

যদিও দু-বার টানা তেলেঙ্গানায় ক্ষমতায় থাকা ভারত রাষ্ট্র সমিতি (পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি) এবার সিংহাসন হারাতে চলেছে বলেই আভাস বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। যদিও তা মানতে নারাজ বিআরএস।

Telangana Assembly Elections 2023 Exit Poll: তেলেঙ্গানায় বিপাকে কেসিআর!

তেলেঙ্গানার মন্ত্রী তথা বিআরএস নেতা কেটিআর রাওয়ের দাবি, এগুলি অযৌক্তিক ও ভিত্তিহীন এগজিট পোল। মানুষ অন্তত রাত ৯টা অবধি ভোট দেবেন। কিন্তু দেশের নির্বাচন কমিশন বিকেল সাড়ে পাঁচটার পরই এগজিট পোল করার অনুমতি দিয়েছে। যা হাস্যকর। সাংবাদিক বৈঠক করার কারণ হিসেবে তিনি বলেন, পার্টির ক্যাডারদের বলব এইসব অবাস্তব এগজিট পোল নিয়ে বিন্দুমাত্র না ভাবতে।

তেলেঙ্গানার ক্ষমতাসীন দল ২০১৮ সালের বিধানসভা ভোটে পেয়েছিল ৮৮টি আসন। ১১৯ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন। তেলুগু দেশম পার্টি ২টি ও বিজেপি পায় ১টি আসন। আইমিম ৭টি এবং নির্দল-সহ অন্যান্যরা জেতে ২টি আসনে। তবে সিংহভাগ এগজিট পোলেই বিআরএসের ভোটে ধস নামার আশঙ্কা।

একনজরে দেখা যাক কারা বিআরএসের কতগুলি আসনে জেতার সম্ভাবনার কথা জানিয়েছে: ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৩১ থেকে ৪৭টি, চাণক্য স্ট্র্যাটেজিস ২২ থেকে ৩১, রিপাবলিক টিভি-ম্যাট্রিজ ৪৬ থেকে ৫৬, টিভি ৯-পোলস্ট্র্যাট ৪৮ থেকে ৫৮, জন কি বাত ৪০ থেকে ৫৫, সি প্যাক ৪১, আরা ৪১ থেকে ৪৯, পালস টুডে ৬৯ থেকে ৭১, পিপলস পালস ৩৫ থেকে ৪৬, পিটিএস ৩৫ থেকে ৪০, নিউজ ২৪-টুডেজ চাণক্য ৩৩, রাজনীতি ৪৫, নাগান্না ৬১ থেকে ৬৮, পিএসজি ৫৩ থেকে ৫৮, রেস ৪৮।

এগজিট পোল অনুযায়ী কংগ্রেসের সম্ভাব্য আসন একনজরে: ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৬৩ থেকে ৭৯, চাণক্য স্ট্র্যাটেজিস ৬৭ থেকে ৭৮, রিপাবলিক টিভি-ম্যাট্রিজ ৫৮ থেকে ৬৮, টিভি পোলস্ট্র্যাট ৪৯ থেকে ৫৯, জন কি বাত ৪৮ থেকে ৬৪, সি প্যাক ৬৫, আরা ৫৮ থেকে ৬৭, পালস টুডে ৩৭ থেকে ৩৮, পিপলস পালস ৬২ থেকে ৭২, পিটিএস ৬৫ থেকে ৬৮, নিউজ ২৪-টুডেজ চাণক্য ৭১, রাজনীতি ৫৬, নাগান্না ৩৪ থেকে ৪০, পিএসজি ৪৯ থেকে ৫৪, রেস ৬২।

ফলে দেখা যাচ্ছে একমাত্র তিনটি এগজিট পোল বিআরএসের ক্ষমতায় থাকার আভাস দিয়েছে। বাকি কেউই দেয়নি। এই এগজিট পোলের ভিত্তিতে বিজেপির সর্বনিম্ন আসন সংখ্যা দেখানো হচ্ছে ২টি, সর্বাধিক ১৩টি। আইমিমের সর্বনিম্ন সম্ভাব্য আসন ৪টি, সর্বাধিক ৯টি। অন্যান্যরা ১ থেকে সর্বাধিক ৪টি আসন পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+