Telangana Assembly Election Result 2023: হায়দরাবাদে হাজির শিবকুমার, হোটেলের বাইরে কেন দাঁড়িয়ে বাস?
Telangana Assembly Election Result 2023: এগজিট পোলের আভাস মিলিয়ে রাজস্থানে পালাবদল হতে চলেছে। দু-বার সরকার গঠনের পর এবার সিংহাসন হারাতে চলেছে কেসিআরের বিআরএস।
তবে ভোটের ফলাফল বেরনোর পর অন্য খেলার আশঙ্কাও থাকে। তাই কংগ্রেস কোনও ঝুঁকি নিতে চাইছে না। তেলেঙ্গানায় সরকার গঠনের ইঙ্গিত পেয়েই কোমর বেঁধে নেমে পড়েছেন নেতারা। ফিরছে রিসর্ট পলিটিক্সের আলোচনা।

হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন কংগ্রেসের নেতা তথা কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। জয়ী প্রার্থীদের যাতে অন্য দল হাইজ্যাক করে নেয়, তা ঠেকাতেই তিনি ১০ মন্ত্রীকে নিয়ে নিজামের শহরে পৌঁছে গিয়েছেন। জল্পনা জোরালো হয়েছে অভিজাত তাজ কৃষ্ণ হোটেলের বাইরে সার দিয়ে লাক্সারি বাস দাঁড়িয়ে থাকায়।
ফলে ভোটের ফলাফল বের হলে হায়দরাবাদ থেকে জয়ী প্রার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় শিবকুমারের বেশ নামডাক রয়েছে। কংগ্রেসের টিকিটে যাঁরা জিতবেন তাঁদের আগলে রাখতেই শিবকুমারকে হায়দরাবাদে পাঠিয়েছে কংগ্রেসের হাইকম্যান্ড।
জানা যাচ্ছে, কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থীদের প্রত্যেকের সঙ্গে একজন করে দলীয় কর্মী সর্বক্ষণের জন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। একেবারে খেলার পরিভাষায় ম্যান মার্কিং! তাজ কৃষ্ণ হোটেলের সামনে থাকা লাক্সারি বাসগুলি কংগ্রেসই ভাড়া করেছে বলে জানা যাচ্ছে। তবে শিবকুমার সাংবাদিকদের বলেছেন, প্রত্যেক প্রার্থীর উপরই আস্থা রয়েছে দলের।
এমন জল্পনাও রয়েছে যে, জয়ী প্রার্থীদের নিয়ে কর্নাটকের কোনও হোটেল বা রিসর্টে রাখতে পারে কংগ্রেস। তবে শিবকুমারের দাবি, কাউকে কোথাও নিয়ে যাওয়ার দরকার পড়বে না। জয়ী প্রার্থীদের ভাঙাতে পারবে না প্রতিপক্ষ দল। যারা যত চেষ্টাই করুক না কেন কংগ্রেসের বিধায়কদের ভাঙাতে পারবে না।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় ছিল কংগ্রেস। তবে তেলেঙ্গানা নতুন রাজ্য হিসেবে গঠিত হওয়ার পর এই প্রথম সেই রাজ্যে ক্ষমতা দখলের পথে কংগ্রেস। দুই টার্ম ক্ষমতায় থাকার পর সরতে হবে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতিকে। সর্বশেষ পাওয়া খবরে, রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১০৭টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৭৭টিতে। ম্যাজিক ফিগার ১০১। ২০০ বিধানসভা আসনের মধ্যে একটি আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে ভোটদান স্থগিত আছে।












Click it and Unblock the Notifications