Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Assembly Election Result 2023: তেলেঙ্গানা কংগ্রেসের, তবু জুবিলি হিলসে কেন হারলেন আজহার?

Telangana Assembly Election Result 2023: তেলেঙ্গানায় স্বাধীনতার পর এই প্রথমবার সরকার গড়ছে কংগ্রেস। যদিও কংগ্রেসের টিকিটে ঘরের মাঠে লড়ে হেরে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়। দুটি বিধানসভা নির্বাচনেই সেখানে জিতেছিল ভারত রাষ্ট্র সমিতি বা পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। বিআরএস এবার হ্যাটট্রিক করতে পারেনি। যদিও আজহার হারলেন বিআরএস প্রার্থীর কাছেই।

Telanagana Assembly Election Result 2023: তেলেঙ্গানা কংগ্রেসের

মহম্মদ আজহারউদ্দিন প্রচারে ঝড় তুলেছিলেন। রাহুল গান্ধীর সঙ্গে অটোয় প্রচার করে চমক দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের লড়াইয়ে ফের পরাস্ত হলেন আজ্জু। তাও আবার তাঁর নিজের শহরেই। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও বিদায় নিতে হয়েছিল বিতর্ক সঙ্গী করেই। এবার হার ভোটের ময়দানে।

সবচেয়ে বড় কথা তেলেঙ্গানায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে সরকার গড়বে কংগ্রেস। আর সেখানে থাকবেন না বিধায়ক আজহারউদ্দিন! জুবিলি হিলস এলাকাটি বেশ অভিজাত। হাই প্রোফাইল সেই আসনেই আজহারকে প্রার্থী করেছিল কংগ্রেস। ভারতীয় দলের হয়ে অনেক প্রতিকূলতার মধ্যেও দেশকে জিতিয়েছেন স্মরণীয় ইনিংস খেলে।

কিন্তু জুবিলি হিলস প্রত্যাখ্যানই করল আজহারকে। মাঝেমধ্যে এগিয়ে থাকলেও বেশিরভাগ সময়টাই পিছিয়ে থাকলেন আজহার। একের পর এক রাউন্ড গণনা যখন শেষ হচ্ছিল তখন ক্রমেই বাড়ছিল পরাজয়ের ব্যবধান। শেষ অবধি ১৬,৩৩৭ ভোটে আজহারকে হারালেন জুবিলি হিলসের বিধায়ক তথা বিআরএস প্রার্থী মগন্তি গোপীনাথ।

আজহার পেয়েছেন ৬৪,২১২ ভোট। গোপীনাথ পেয়েছেন ৮০,৫৪৯ ভোট। বিজেপির এল দীপক রেড্ডি ২৫,৮৬৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রইলেন। নিজের বিধানসভা কেন্দ্রে এই প্রথমবার ভোটে লড়লেন আজহার। যদিও অভিজ্ঞতা সুখকর হলো না। কংগ্রেসে যোগদানের পর আজহার ২০০৯ সালের লোকসভা ভোটে জেতেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে। তবে ২০১৪ সালে রাজস্থানের টঙ্ক-সওয়াই মাধোপুর কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন আজহার।

২০১৮ সালে আজহারকে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি করা হয়েছিল। ২০১৮ সালের বিধানসভা ভোটে দলীয় প্রচারে সক্রিয়ও ছিলেন আজ্জু। তবে সেবার বা তার পরে লোকসভা ভোটে আজহারকে আর প্রার্থী করেনি কংগ্রেস। আজহারকে এবার প্রার্থী করায় কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়।

জুবিলি হিলসে টিকিট প্রত্যাশী ছিলেন পি বিষ্ণুবর্ধন। আজহার টিকিট পাওয়ায় তিনি পদত্যাগ করেন। শুধু তাতেই ক্ষান্ত থাকেননি, অনুগামীদের নিয়ে বিষ্ণুবর্ধন বিআরএসে যোগ দেন। ২০০৯ সালে বিষ্ণুবর্ধন জুবিলি হিলস থেকে বিধায়ক হয়েছিলেন। তবে ২০১৪ ও ২০১৮ সালে তিনি হেরে যান গোপীনাথের কাছে। প্রয়াত কংগ্রেস নেতা পি জনার্দন রেড্ডির পুত্র বিষ্ণুবর্ধনের দলত্যাগই আজহারের ভোট-ভাগ্য নির্ধারিত করে বলে মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+