Telangana Assembly Election 2023: বিজেপির দুই বন্ধু! জানেন কারা? তেলেঙ্গানায় 'ফাঁস' করলেন রাহুল গান্ধী
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের শেষ প্রচারে ঝড় তুললেন রাহুল গান্ধী! শুধু তাই নয়, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন তিনি। আজ মঙ্গলবার হায়দরাবাদে রোড-শো শেষে বক্তব্য রাখেন রাহুল। আর সেই সভা থেকে তাঁর মন্তব্য, ঘৃণা এবং হিংসার ভারত আমরা চাই না।
কিন্তু গোটা দেশজুড়ে বিজেপি এবং আরএসএস ঘৃণা এবং হিংসা ছড়াচ্ছে বলে মারাত্মক অভিযোগ। আর এই প্রসঙ্গে ফের একবার ভালোবাসার দোকানে'র কথা বলেন রাহুল গান্ধী। প্রচারে (Telangana Assembly Election 2023) শেষদিন রাহুল গান্ধীর সঙ্গে রোড শো-তে যোগ দিয়েছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দুজনের চোখেমুখেই তেলেঙ্গানা বিধানসভায় জয় পাওয়ার আত্মবিশ্বাস কার্যত ধরা পড়ছিল।'

রোড শো-শেষে মঞ্চ থেকে সাধারণ উদ্দেশ্যে রাহুল (Telangana Assembly Election 2023) বলেন, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র রাজনীতির নয়, পরিবারেও বটে। মানুষের কথা শুনতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছি। মানুষ ঘৃণা এবং হিংসায় ভরা ভারত চায় না। ভালোবাসা এবং প্রেমেই ভারত গঠনের বার্তা দেন সোনিয়া পুত্র।
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখরকেও (KCR) একহাত নেন রাহুল। বলেন, সবথেকে পুরানো একটি দল। কিন্তু দক্ষিনি এই রাজ্যের জন্যে তিনি কি করেছেন। কেসিআর দেশের সবথেকে দুর্নীতিগ্রস্থ সরকার চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন রাহুল গান্ধী। তবে এবার তেলেঙ্গানা (Telangana Assembly Election 2023) থেকে কেসিআর সরকার বিদায় নেবে বলেও মন্তব্য করেন।
শুধু তাই নয়, নির্বাচনী সভা থেকে রাহুলের কটাক্ষ, এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি এবং মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর ভারতীয় জনতা পার্টির চরম দুই বন্ধু। এদিন অমিত শাহকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল। ক্ষমতায় আসলে তেলেঙ্গানায় ওবিসি কাউকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শাহ।
সে বিষয়টিকেই তুলে ধরেই পাল্টা কটাক্ষ ছূড়ে দেন কংগ্রেস নেতা। বলেন, তেলেঙ্গানায় ২ শতাংশ ভোট আগে পাক। এরপর মুখ্যমন্ত্রী স্বপ্ন। বলে রাখা প্রয়োজন, আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে (Telangana Assembly Election 2023) তেলেঙ্গানায়। কড়া নিরাপত্তা সর্বত্র।












Click it and Unblock the Notifications