Telangana Assembly Election 2023: সচ্চার কমিটির সুপারিশ মেনেই হবে উন্নয়ন, তেলেঙ্গানায় প্রতিশ্রুতি মোদীর
শেষ বেলার প্রচারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন হায়দরাবাদের করিমনগরে মুসলিম অধ্যুষিত এলাকায় ব়্যালি করেন মোদী। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করে তাঁদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন তেলেঙ্গানায় বিজেপি সরকার গড়লে তাঁদের উন্নয়নে কোনও খামতি থাকবে না। সাচ্চার কমিিটর সুপারিশ মেনেই হবে উন্নয়ন। শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান সব দিক দিয়ে তাঁদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এবং রাজ্যের মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে একাদিক প্রকল্প চালু করবে তার সরকার।

হায়দরাবাদের করিমনগরে পদমসনা মুসলিম সম্প্রদায়ের বাস। তাঁরা অত্য্ত দুঃস্থ এবং পিছিয়ে পড়া শ্রেণির। তাঁদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংখ্যালঘু ভোট দখলের মরিয়া চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন যাতে তাঁদের ছেলেমেরা নিখরচায় পড়াশোনা করতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবেন।
তাঁদের উন্নয়নে কেন্দ্র উদ্যোগী হলেও রাজ্যসরকার কাজ করছে না বলে অভিযোগ করেছেন মোদী। এর আগে অমিত শাহ প্রচারে এসে বলেছিলেন সংরক্ষণে ৪ শতাংশ মুসলিমদের জন্য রাখা হবে। এসসি, এসটি এবং ওবিসিদের যেমন সংরক্ষণ হয় তার সঙ্গে মুসলিমদের কর্মসংস্থানে বিষয়টিও কার্যকর করবে বিজেপি ক্ষমতায় এলে।












Click it and Unblock the Notifications