Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Election 2023: KCR বিজেপির সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করেছিলেন! দলের 'প্রতিশ্রুতি' স্মরণ করালেন মোদী

Telangana Assembly Election 2023: ত্রিশে নভেম্বর ভোটের আগে তীব্র প্রচার চলছে তেলেঙ্গানায়। বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা এই প্রচারে সামিল হয়েছে। এদিন মেহাবুবাবাদে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন বিআরএস এবং কংগ্রেসকে নিশানা করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিজেপি রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করবে এবং প্রথমবারের মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায় থেকে।

তেলেঙ্গানায় বিজেপির প্রতিশ্রুতি স্মরণ করালেন মোদী

প্রধানমন্ত্রী মোদী বলেন, তেলেঙ্গানাকে ধ্বংস করার জন্য সমানভাবে দায়ী কংগ্রেস ও বিআরএস। বিআরএসকে ক্ষমতাচ্যুত করার পরে তেলেঙ্গানার জনগণের আস্থা বিজেপিতেই। সারা রাজ্যে প্রচারে তিনি এমনটাই দেখেছেন বলে দাবি করেছেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, কেসিআর বিজেপির ক্রমবর্ধমান শক্তি উপলব্ধি করে তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। তিনি যখন দিল্লিতে এসেছিলেন, কেসিআর তাঁর (প্রধানমন্ত্রী মোদী) সঙ্গে দেখা করে এব্যাপারে অনুরোধ করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজেপি কখনই তেলেঙ্গানার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে না। যখন থেকে বিজেপি কেসিআরকে প্রত্যাখ্যাম করেছে, কখন থেকেই বিআরএস বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিআরএস জানে মোদী কখনই বিজেপির কাছে যেতে দেবে না। এটাই মোদীর গ্যারান্টি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, বিজেপির দায়িত্ব হল তেলেঙ্গানাকে বিআরএসের অধীন থেকে বের করে আনা। বিজেপি সরকার গঠন করলে, কেসিআরের সব কেলেঙ্কারির তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। যাঁরা তেলেঙ্গানার দরিদ্র ও যুবকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের রেহাই দেওয়া হবে না।

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিআরএসের থেকে আলাদা নয় কংগ্রেস। উভয় দলই ধর্মের ভিত্তিতে তুষ্টিতে লিপ্ত বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এই দুই দল তুষ্টিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। যেখানে দুই দল ক্ষমতায় ছিল, সেখানেই আইনশৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে। উভয় দলই দলিত ও ওবিসি সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একমাত্র বিজেপি আদিবাসীদের ক্ষমতায়ন করেছে বলে দাবি করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+