Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Assembly Election 2023: মঞ্চেই মোদীকে জড়িয়ে কাঁদলেন! সাক্ষী দেশ

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ক্ষমতায় এলে ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করা হবে, এমন প্রস্তুতি আগেই দিয়েছে বিজেপি। এবার দলিত সম্প্রদায়ের আরও কাছে পৌঁছে যেতে ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজনৈতিক দল দলিতদের সঙ্গে কতটা বিশ্বাসঘাতকতা করেছে, সেই বার্তাই দেন নরেন্দ্র মোদী।

শনিবার সেই এক সভা (Telangana Assembly Election 2023) মঞ্চে দলিত তথা মাদিগা সম্প্রদায়ের নেতা মান্দা কৃষ্ণ মাদিগার সঙ্গে দেখা যায় নরেন্দ্র মোদীকে (PmModi)। এদিন শুরুতেই মোদী বলেন, আমি আপনাদের কাছে কিছু চাইতে আসিনি। শুধু সেই সব রাজনৈতিক দল যারা আপনাদের সঙ্গে আপনাদের স্বাধীনতা হরণ করেছে, তাদের হয়ে ক্ষমা চাইতে এসেছি।

Telangana Assembly Election 2023:

সেই মঞ্চেই দেখা যায়, মাদিগা নেতার হাত ধরে প্রধানমন্ত্রী শান্তনা দিতে যেতেই কেঁদে ফেলেন মান্দা কৃষ্ণ মাদিগা। তাঁকে বুকে জড়িয়ে ধরেন মোদী। এমনকি মাথা চাপড়ে দেন শান্তনাও। আর সেই ঘটনার সাক্ষী গোটা দেশের মানুষ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

মাদিগা সংরক্ষণ পোরাটা সমিতির তরফে এদিন এই সভার আয়োজন করা হয়েছিল। তেলেঙ্গানায় তফশিলি জাতিভুক্ত এই সম্প্রদায় বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে। মূলত চামড়ার কাজ করে থাকেন এই সম্প্রদায়ের মানুষ। মাদিগা নেতাকে মোদী এদিন বলেন, 'আপনার জীবনে আপনি অনেকের সাহায্য পেয়েছেন, আজ সেই তালিকা আরও বড় হল।'

একইসঙ্গে এদিন তেলেঙ্গানার শাসন ক্ষমতায় থাকা বিআরএস-এ বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দলিত সম্প্রদায়ের কোনও প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করার কথা বলেছিলেন কেসিআর। পরবর্তীতে দেখা গেল, তিনি নিজেই মুখ্যমন্ত্রী হয়ে বসেছেন।

বলে রাখা প্রয়োজন, তেলেঙ্গানায় ক্ষমতায় আসলে অনগ্রসর কোনও নেতাকে মুখ্যমন্ত্রী করার কথা জানিয়েছেন অমিত শাহ। এবার সে রাজ্যে গিয়ে দলিত মাদিগাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কৌশলী পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+