Telangana Assembly Election 2023: মোদীকে তীব্র আক্রমণ মল্লিকার্জুন খাড়গের, মিথ্যাবাদী বলে তোপ
Telangana Assembly Election 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। কোনও কথা রাখেননি বলেও মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি। শুধু মোদীই নয়, সেই সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-কেও আক্রমণ করতে ছাড়েননি খাড়গে।
তাঁর কথায়, বারবার মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। এই প্রসঙ্গে ১৫ লক্ষ টাকার প্রসঙ্গও তুলেছেন খাড়গে। তিনি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর দক্ষতা নিয়েও। কংগ্রেস সভাপতির দাবি, কোনও প্রত্যাশা পূরণে সমর্থ হয়নি কেসিআর সরকার। এখানেই শেষ নয়। আক্রমণ করতে গিয়ে কার্যত সব সীমা লঙ্ঘন করেন তিনি। আক্রমণ করেন প্রধানমন্ত্রীর (Telangana Assembly Election 2023) বাবাকেও।

খাড়গে নির্বাচনী আবহে (Telangana Assembly Election 2023) বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তোলেন, বিজেপি ক্ষমতায় এলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে। সেই টাকা কি কারও অ্যাকাউন্টে এসেছে? এরপর মোদীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, কৃষকদেরও প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে উপার্জন বেড়ে যাবে।
উপার্জন কি দ্বিগুণ হয়েছে? এই প্রশ্নও করেছেন তিনি। খাড়গে মন্তব্য করেন, শুধু প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর বাবাও মিথ্যাবাদী। উনিও বলেন আমি এই করেছি, ওই করেছি। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে (Telangana Assembly Election 2023) কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
তবে পাঁচ রাজ্যে অর্থাৎ তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান এবং মিজোরামের বিধানসভা নির্বাচন বিজেপি এবং কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনে ইতিমধ্যে দুদফায় ভোট হয়ে গিয়েছে। আগামী আরও কয়েকটি দফায় নির্বাচন বাকি। ফল ঘোষণা আগামী ৩ ডিসেম্বর। আর তার আগে প্রচারে কেউ কাউকে একটুকু জায়গা ছাড়তে নারাজ।












Click it and Unblock the Notifications