Telangana Assembly Election 2023: কাউকে ছাড়া নয়! দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ নাড্ডার
Telangana Assembly Election 2023: উত্তেজনার পারদ। ভোটের মুখে আজ রবিবার সে রাজ্যে ভোটপ্রচারে যান নাড্ডা। আর সেখান থেকেই দুর্নীতি ইস্যুতে সরব হন তিনি। এমনকি বিআরএসের সরকার ৩০ শতাংশ কমিশনের সরকার বলেও কটাক্ষ বিজেপি নেতার। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার নির্বাচন।
আর সেদিনই (Telangana Assembly Election 2023) বিআরএস সরকার বিদায় নেবে বলে মন্তব্য নাড্ডা। অন্যদিকে ৩০ শতাংশের সরকার কেন বললেন, সে বিষয়েও ব্যাখ্যা দেন। বলেন, শাসকদলের বিধায়করা রাজ্য সরকারের 'দলিতবন্ধু' প্রকল্পে ৩০ শতাংশ করে কমিশন নিয়েছে। এছাড়াও কালেশ্বরম সেচ প্রকল্পকে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কার্যত এটিএম হিসাবে ব্যবহার করেছে।

যেখানে দুর্নীতি রন্ধ্র রন্ধ্রে পৌঁছে গিয়েছে। তবে তেলেঙ্গানার (Telangana Assembly Election 2023) ক্ষমতায় বিজেপি আসলে প্রত্যেকটি দুর্নীতির তদন্ত হবে বলে দাবি অমিত শাহের। কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের চিহ্নিত করে সবাইকে জেলে পাঠানোর ব্যবস্থা বিজেপি করবে বলেও প্রচার মঞ্চ থেকে দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতির।
অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলেও অভিযোগ। তোষণের রাজনীতি করছেন বলেও অভিযোগ নাড্ডার। তাঁর দাবি, বিশেষ সম্প্রদায়ের সংরক্ষণ ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার প্রস্তাব নেওয়া হয়েছে। এমনকি উর্দুকে দ্বিতীয় সরকারি ভাষা করার সিদ্ধান্ত নেওয়ারও বিরোধীতা করেন বিজেপি নেতা। অন্যদিকে সে রাজ্যের মন্দিরের জমিকে অন্য কাজে ব্যবহার করা হহচ্ছে বলেও মারাত্মক অভিযোগ নাড্ডার।
উল্লেখ্য, এবার তেলেঙ্গানা নির্বাচনকে (Telangana Assembly Election 2023) পাখির চোখ করেছে মোদী-শাহ। বিজেপি ক্ষমতায় আসলে সে রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণির কাউকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন অমিত শাহ। এমনকি দলিত সম্প্রদায়ের আরও কাছে পৌঁছে যেতে মাঠে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলিত তথা মাদিগা সম্প্রদায়ের নেতা মান্দা কৃষ্ণ মাদিগার সঙ্গে দেখা করেছেন তিনি। এমনকি প্রকাশ্য মঞ্চ থেকে মাদিগার চোখের জল মুছিয়ে দিয়ে বার্তা দিয়েছেন নমো।












Click it and Unblock the Notifications