Telangana Assembly Election 2023: রাত পোহালেই ভোট, মুখ্যমন্ত্রী পদে কি হ্যাট্রিক করতে পারবেন KCR?
পাঁচ রাজ্যের ভোটে একেবারে শেষবেলায় হবে তেলেঙ্গানায় ভোট। আগামীকাল রায় দেবেন তেলেঙ্গানার বাসিন্দারা। কেসিআর না কংগ্রেস না বিজেপি কাকে বেছে নেবেন তাঁরা। এই নিয়ে জল্পনার শেষ নেই। কেসিআর যদিও জানপ্রাণ দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারকেই পাখির চোখ করে রেখেছেন।
এবারও তাঁর দল জিতলে মুখ্যমন্ত্রী পদে হ্যাট্রিক করবেন কেসিআর। ইতিমধ্যেই ভোটের জন্য প্রস্তুতি সব সারা। স্পর্শকাতর এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রতিটি বুথের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকছে। তেলেঙ্গানায় এবার মহিলা ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি।

তেলেঙ্গানায় ১,৫৮,৭১,৪৯৩ জন পুরুষ ভোটার এবং ১,৫৮,৪৩,৩৩৯ জন মহিলা ভোটার ভোট দেবেন। এছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ২৫৫৭ জন। ভোটের কারণে রাজ্যের সব স্কুল কলেজ এবং সরকারি দফতরে আগামীকাল ছুটি থাকছে। ইতিমধ্যে ভোটকর্মীরা সব বুথে বুথে পৌঁছে গিয়েছেন।
ভোর সাড়ে ৫টা থেকে মক পোলিং করবে রাজ্য নির্বাচন কমিশন। ভোট শুরুর ৯০ মিিনট আগে হবে এই মহড়া। যাতে কোথাও কোনও সমস্যা না থাকে সেটা খতিয়ে দেখতেই এই মক পোলিং করা হবে। রাজ্যের মোট ১১৯টি বিধানসভা কেন্দ্রের ৩৫,৬৫৫টি ভোটকেন্দ্র রয়েছে।
তারমধ্যে ২৭০০০ ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই ভোট েকন্দ্রগুলিতে ওয়েবকাস্টিং হবে। ইতিমধ্যেই দেড় লক্ষ সরকারি কর্মী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। প্রায় ২৭,০০০ ভোটারের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications