Telangana Election 2023: কেসিআর কি ফের ক্ষমতায়, নাকি বিজেপি? কংগ্রেস-AIMIM-এর কত আসন, কী বলছে জনমত সমীক্ষা
Telangana Assembly Election 2023: দক্ষিণের তেলেঙ্গানায় ভোট হতে চলেছে ৩০ নভেম্বর। ২০১৩ সালে রাজ্যের মর্যাদা পাওয়ার পরে সেখানে তৃতীয়বার নির্বাচন হতে চলেছে। আগের দুইবার সেখানকার ক্ষমতা ধরে রেখেছেন ভারত রাষ্ট্র সমিতির কে চন্দ্রশেখর রাও।
তেলেঙ্গানা বিধানসভায় আসন সংখ্যা ১১৯। ভারত রাষ্ট্র সমিতির পাশাপাশি কংগ্রেস ও বিজেপির প্রতিদ্বন্দ্বিতায় সেখানকার নির্বাচন হয়েছে ত্রিমুখী। এরই মধ্যে জি নিউজ ও ম্যাট্রিজ জনমত সমীক্ষা চালিয়েছে।

জনতম সমীক্ষায় রাজ্য সরকারের কাজ সম্পর্কে প্রশ্ন করা হলে ২৬ শতাংশ মানুষ খুব ভাল বলে মন্তব্য করেছেন। ৩১ শতাংশ বলেছেন সন্তোষজনক। অন্যদিকে ২৬ শতাংশ বলেছেন খুব খারাপ। আর ১৭ শতাংশ কোনও পক্ষ নিতে অস্বীকার করেছেন।
পছন্দের মুখ্যমন্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ৩৬ শতাংশ মানুষ বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পক্ষে ভোট দিয়েছেন। নয় শতাংশ মানুষ বিআরএস নেতা ও মন্ত্রী কেটি রামা রাওয়ের পক্ষে ভোট দিয়েছেন। ১৮ শতাংশ মানুষ কংগ্রেসের রেভান্থ রেড্ডির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ছয় শতাংশ মানুষ বিজেপির কিষাণ রেড্ডির পক্ষে ভোট দিয়েছেন।
জি নিউজ ও ম্যাট্রিজ জনমত সমীক্ষায় বলা হয়েছে, এবার বিআরএস ৭০-৭৬ টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২৭-৩৩ টি আসন। অন্যদিকে এআইএমআইএম পেয়ে পারে ৬-৭ টি আসন আর বিজেপি পেতে পারে ৫-৮ টি আসন।
ডেমোক্রেসি টাইমস নেটওয়ার্কও তেলেঙ্গানা নিয়ে জনমত সমীক্ষা করেছে। তারাও বলেছে, এবারও বিআরএস তেলেঙ্গানায় সরকার গঠন করতে চলেছে। তারা ৬১ টি আসন পেতে পারে বলে জানাচ্ছে এই সমীক্ষা। সেখানে কংগ্রেস ৪৯ টি আসন পেতে পারে বলে বলা হয়েছে। এআইএমআইএম ৬টি এবং বিজেপি মাত্র তিনটি আসনে জয়লাভ করতে পারে বলে জনমত সমীক্ষায় বলা হয়েছে।












Click it and Unblock the Notifications