Telangana Assembly Election 2023: প্রার্থীর বাড়ি-অফিসে আয়কর হানা! BRS-BJP-র যোগসাজসের অভিযোগ কংগ্রেসের

Telangana Assembly Election 2023: নির্বাচনী ব্যস্ততার মধ্যেই বৃহস্পতিবার তেলেঙ্গানার বিধায়ক পঙগুলেতি শ্রীনিবাস রেড্ডির বাড়ি-অফিসে আয়কর অভিযান। পঙগুলেতি শ্রীনিবাস রেড্ডি এবার খাম্মাম জেলার পালাইর আসন থেকে কংগ্রেস প্রার্থী।

সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুসারে, পঙগুলেতি শ্রীনিবাস রেড্ডির বাড়িতে আয়কর অভিযান চলছে। তিনি খাম্মাম জেলার পালাইর আসন থেকে প্রার্থী, তিনি সম্প্রতি বিআরএস থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ৩০ নভেম্বর হতে যাওয়া নির্বাচনের জন্য বৃহস্পতিবার পঙগুলেতি শ্রীনিবাস রেড্ডির মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল।

Telangana Assembly Election 2023

এর আগে আয়কর বিভাগ হায়দরাবাদে মহেশ্বরম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কিচেনাগরী লক্ষ্মা রেড্ডি কেএলআর এবং বেগমপেটের মেয়র চিগিরিন্থা পারিজাথা নরসীমা রেড্ডির বাসভবন ও অফিসে অভিযান চালায়। কেন্দ্রীয় আধিকারিকরা গত বৃহস্পতিবার রেড্ডির হায়দরাবাদের বাসভবন-সহ ১০ টি জায়গায় তল্লাশি চালায়।

কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তেলেঙ্গানায় ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি এবং বিজেপি কংগ্রেস নেতা ও প্রার্থীদের ভয় দেখাতে নেমেছে। কংগ্রেস নেতার এক সহযএাগী জানিয়েছেন, আয়কর আধিকারিকরা খুব ভোরে এসে ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে।

তিনি আরও জানিয়েছেন, খবর পাওয়ার পরেই রেড্ডির সমর্থকরা বাড়ির বাইরে জড়ো হয়ে যান। তাঁরা আয়কর বিভাগের বিরুদ্ধে স্লোগান দেন। বাড়িতে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৪ সালে রেড্ডি ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে খাম্মাম থেকে লোকসভার আসনে জয়লাভ করেন। যদিও পরে তিনি বিআরএসে যোগদান করেন। বিআরএস তাঁকে ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেনি। এই বছরের শুরুতে দল বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে বরখাস্ত করে।

দেশের অন্য জায়গাতেও বিরোধী রাজনীতিকদের বাড়িতে আয়কর অভিযান চলছে। গত প্রায় ২৪ ঘন্টার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে আয়কর অভিযান চলছে। তন্ময় ঘোষ কিছু দিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+