Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় বিআরএসের নিশানা! কংগ্রেসের আসন নিয়ে বড় দাবি KCR-এর
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় আসতে চাইছে। সেই কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন তিনি দাবি করেছেন, তৃতীয়বারের জন্য তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবেন।
তেলেঙ্গানায় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কে চন্দ্রশেখর রাও কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ওই দলের এক ডজনের বেশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রয়েছেন। তাই সেখানে কংগ্রেস জিতবে না। তিনি দাবি করেছেন, কংগ্রেস এবারের নির্বাচনে ২০টি আসনও পাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি ৭০ শতাংশ আসনে ঘুরতে পেরেছেন। বাকি রয়েছে ৩০ শতাংশ আসন। তিনি যদি বাকি ৩০ শতাংশ আসনে যান, তাহলে কংগ্রেস আরও হারবে। তিনি বলেন, তিনি সফরে গেলেই কংগ্রেস হারে।
কেসিআর অভিযোগ করেছেন কংগ্রেস ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠনের আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ শাসন করেছিল। তারা পাণীয় জল এবং সেচের জলের সরবরাহ নিশ্চিত করতে পারেনি। এবারের নির্বাচনে তার দল নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করবে, তাতে কোনও সন্দেহ নেই বলেও জানান কেসিআর।
কেসিআর বলেছেন, কংগ্রেস নেতারা ইন্দিরাম্মা রাজ্যমের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই সময় জারি করা হয়েছিল। এখন রাজ্যের বিপুল সংখ্যক দলিতের অবস্থা একই রকম রয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কেসিআর প্রশ্ন করেছেন, স্বাধীনতার পর থেকে বিআরএস সরকারের দলিত বন্ধুর মতো একটি কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হলে, দলিতরা কি দরিদ্র থাকত?
প্রসঙ্গত উল্লেখ্য তেলেঙ্গানার ১১৯ টি আসনের জন্য নির্বাচন হবে ৩০ নভেম্বর। ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications