Telangana Assembly Election 2023: বিয়ে করলেই মিলবে ১ লাখ ৬০ হাজার টাকা! কংগ্রেসের ইস্তেহারে বড় ঘোষণা
Telangana Assembly Election 2023: ক্ষমতায় আসলে ছয় মাসের মধ্যেই হবে জাতি সুমারি। শুধু তাই নয়, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সমস্ত শ্রেণির জন্যে সমান সংরক্ষণ থাকবে বলেও প্রতিশ্রুতি তেলেঙ্গানা কংগ্রেসের। আগামী ৩০ নভেম্বর সে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ইস্তেহার প্রকাশ কংগ্রেসের।
আর সেখানেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তেলেঙ্গানার ক্ষমতায় আসার ছয়মাসের মধ্যেই তা পূরণ করা হবে বলেও জানানো হয়েছে। কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি ইস্তেহার (Telangana Assembly Election 2023) অনুযায়ী, সংখ্যালঘুদের জন্যে বাজেট বৃদ্ধি করা হবে।

বার্ষিক ৪০০০ কোটি করা হবে। শুধু তাই নয়, সংখ্যালঘু সমাজের বেকার যুবক এবং মহিলাদের জন্যে ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দেওয়া হয়েছে। যার মাধ্যমে যুবক এবং মহিলারা ভতুকিযুক্ত লোন সহ একাধিক আর্থিক সুবিধা পাবেন।
Abdul Kalam Taufa-e-Taleem স্কিমের মাধ্যমে সমস্ত যে সমস্ত সংখ্যালঘু যুবক-যুবতী এম ফিল কিংবা পিএচডি করবেন তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও পিজির জন্যে ১ লাখ, গ্র্যাজুয়েশনের জন্যে ২৫ হাজার, ক্লাস ১০ এবং অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার জন্যে আরও আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে।
অন্যদিকে, সমস্ত ধর্মের সঙ্গে যুক্ত পুরোহিতদেরও সান্মানিক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা থেকে ১২ হাজার পর্যন্ত করার কথা বলা হয়েছে ইস্তেহারে। পাশাপাশি Indiramma Indlu স্কিমের মাধ্যমে ছাদহীন সংখ্যালঘু পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া হবে। বাড়ি তৈরির জন্যে এই টাকা দেওয়া হবে।
অন্যদিকে সদ্য বিবাহিত মুসলিম, খ্রিষ্টান, শিখ কিংবা যে কোনও সংখ্যালঘু দম্পত্তিকেও আর্থিক সাহায্য করার কথা কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে। সেই মতো ১ লাখ ৬০ হাজার টাকা সাহায্যের কথা বলা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তেলেঙ্গানা কংগ্রেসের ইস্তেহারে।
যদিও বিষয়টিকে গুরত্ব দিতে নারাজ তেলেঙ্গানায় (Telangana Assembly Election 2023) শাসক দল এবং বিজেপি। দু'দলের দাবি, মানুষ তাঁদের সঙ্গেই আছে।












Click it and Unblock the Notifications